কেন্দ্রীয় কারাগার, হাজতি, মৃত্যু, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢামেক, ঢামেক পুলিশ ক্যাম্প, মামলা, কিডনি, ক্যান্সার, কারারক্ষী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ময়নাতদন্ত, সুরতহাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ads

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হওয়া মো: আবদুল্লাহ আল মামুন (২৪) নামে এক হাজতির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মামুন রাজধানীর রামপুরা এলাকার ৭৫ নম্বর বাসার মরহুম মোকলেস শেখের ছেলে। কারা সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন কিডনি ও ক্যান্সারজনিত রোগে ভুগছিলেন।

মামুনকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো: আমিনুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কারাগারের ভেতরে মামুন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কিডনি ও ক্যান্সারজনিত জটিল রোগে ভুগছিলেন। 

তবে তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

তিনি আরো জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।