লোড হচ্ছে...
ঢাকা-৪-এর এমপি সৈয়দ জয়নাল আবেদীন বলেছেন, অনেক বাধা পেরিয়ে নয়া দিগন্ত বাংলাদেশকে সত্যের পাশে রাখার চেষ্টা করেছে।
২০ দিন আগে

নেতৃবৃন্দ বলেন, নয়া দিগন্ত মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।
২০ দিন আগে

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী বলেছেন, মুসলিম উম্মাহকে এক রাখার ক্ষেত্রে নয়া দিগন্ত অগ্রণী ভূমিকা পালন করছে।
২০ দিন আগে

সত্যের সঙ্গে প্রতিদিন—স্লোগানটি গত ২২ বছর ধরে আপনারা অনুসরণ করেছেন কাজে, কর্মে, কথায়, প্রজ্ঞায়, মেধায়, শ্রমে ও ঘামে। আজকে নয়া দিগন্ত ২২ বছরের যুবক। নয়া দিগন্তের এই যৌবনে, এই মধ্যগগনে সামনের দিকে একইভাবে এগিয়ে যাক। এর থেকে উত্তরণ ঘটুক, যাতে এর থেকে অবতরণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের প্রত্যাশা থাকবে।
২০ দিন আগে

‘‘সত্যের সঙ্গে প্রতিদিন’ স্লোগান ২২ বছর ধরে অনুসরণ করেছে নয়া দিগন্ত। নয়া দিগন্ত শতায়ু হোক।’
২০ দিন আগে

তিনি বলতেন, আল্লাহ আমাকে শহীদ হিসেবে কবুল করলে আলহামদুলিল্লাহ। আব্বু না থাকলে আমরা কি করব ধরনের কোনো আলোচনা আমাদের কখনো হয়নি। আমরা চিন্তাও করিনি যে কি হবে!
২০ দিন আগে

এনসিসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেছেন, ‘এত প্রতিকূলতার মাঝেও নয়া দিগন্ত টিকে রয়েছে। নয়া দিগন্ত একদিন অনেক দূর এগিয়ে যাবে।’
২০ দিন আগে

১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম প্রত্যাশা করে বলেছেন, ‘সত্যের সাথে প্রতিদিন যেন নয়া দিগন্ত পরিচালিত হতে পারে’।
২০ দিন আগে

প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি সংবাদ পরিবেশন ও মতপ্রকাশের ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ধরে রেখে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়াই একটি সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব। নয়া দিগন্তও সেই লক্ষ্য সামনে রেখে তার পথচলা অব্যাহত রেখেছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার বিনোদন বিভাগে ‘সাক্ষাৎকার প্রতিদিন’ কলামে কিংবদন্তি নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহর সাক্ষাৎকার প্রকাশিত হয়। ধ্রুপদী নাচের এই উজ্জ্বল তারকার সাক্ষাৎকার নেন সাজেদ ফাতেমী। যেখানে গল্পে গল্পে উঠে আসে—কিংবদন্তি নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ চার বছর বয়স থেকে দীর্ঘ পয়তাল্লিশ বছর ধরে ধ্রুপদী ও লোকনৃত্য পরিবেশন করে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছেন। উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাব সত্ত্বেও নাচের প্রতি গভীর ভালোবাসা থেকে তিনি এই শিল্পকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় মাসউদুর রহমানের লেখা ‘আট কোটি টাকার ক্রিকেটে দল বদল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। যেখানে উল্লেখ্য করা হয়, জাতীয় দলের প্রধান কয়েকজন তারকার অনুপস্থিতি সত্ত্বেও প্রিমিয়ার লিগের দলবদলে আবাহনী, মোহামেডানসহ অন্যান্য ক্লাবগুলোর মাঝে শক্তিশালী দল গঠনের তীব্র প্রতিযোগিতা ক্রিকেটপাড়ায় দারুণ উত্তাপ ছড়িয়েছে। আর্থিক সমর্থনের ওপর ভিত্তি করে তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে দলগুলো যেভাবে নিজেদের প্রস্তুত করছে, তাতে আসন্ন লিগ বেশ জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ইকবাল করিম নিশানের লেখা ‘বেসামাল সেন্সরের কারণে ধ্বংসের মুখে ঢাকার চলচ্চিত্র’ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট নীতিমালার অভাব, সেন্সর বোর্ডের উদাসীনতা এবং কুরুচিপূর্ণ ও অপসংস্কৃতির অবাধ প্রবেশের কারণে বাংলাদেশের দেশীয় চলচ্চিত্র শিল্প ও সিনেমা হলের পরিবেশ আজ ধ্বংসের মুখে পড়েছে। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচাতে অনতিবিলম্বে সঠিক সেন্সর নীতিমালা প্রণয়ন, অশ্লীলতা রোধ এবং সরকারি উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার অর্থনৈতিক প্রতিবেদনে ‘ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন করেনি’ শিরোনামে বলা হয়, প্রকল্পের প্রাথমিক ব্যয় ১৪৭ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩১৭ কোটি টাকা প্রস্তাব করায় অতিরিক্ত খরচের যুক্তিতে ঢাকা বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি একনেক অনুমোদন না করে ব্যয় পুনর্বিন্যাসের নির্দেশ দিয়েছে। তবে একই বৈঠকে যোগাযোগ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন খাতের ১,২৫০ কোটি টাকার প্রকল্প সাহায্যসহ মোট ২,৫৩০ কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন লাভ করেছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যার বাংলার দিগন্ত বিভাগে ‘বিলুপ্তির পথে বরগুনার রাখাইনদের তাঁতশিল্প’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, উপকরণমূল্য বৃদ্ধি, পুঁজির অভাব, সরকারি পৃষ্ঠপোষকতাহীনতা এবং চোরাইপথে আসা সস্তা বর্মিজ পণ্যের অবাধ দখলের কারণে বরগুনার তালতলীর রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁতশিল্প আজ বিলুপ্তির পথে। পৈতৃক এই পেশা রক্ষা করতে এবং মানবেতর জীবনযাপন করা রাখাইন পরিবারগুলোর ভাগ্যোন্নয়নে সহজ শর্তে ব্যাংক ঋণ, ন্যায্যমূল্যে উপকরণ সরবরাহ ও অবৈধ পণ্য প্রবেশ রোধে সরকারি জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
২০ দিন আগে

৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে প্রতিটি জেলারই রয়েছে নিজস্ব সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও ব্যর্থতা। কিন্তু অনেক সময় এসব সমস্যা ও সম্ভাবনার যথাযথ চিত্র সামনে আসে না। ফলে সম্ভাবনাগুলো বাস্তব সাফল্যে রূপ নিতে পারে না। এ বাস্তবতায় দেশের বিভিন্ন জেলার সমস্যা, সম্ভাবনা ও সাফল্য তুলে ধরার পরিকল্পনা নিয়েছিল নয়া দিগন্ত। প্রথম পর্যায়ে বেছে নেয়া হয় দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা পটুয়াখালীকে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘জিপিওতে এক দিন’ শিরোনামে একটি প্রকাশিত হয়। নূরুর রহমানের লেখা প্রতিবেদনটিতে উঠে আসে—ঢাকা জিপিওতে কর্মীদের অসহযোগিতা, দীর্ঘ লাইন ও অব্যবস্থাপনার কারণে সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হয়, যার সুযোগ নিয়ে দালাল চক্র অতিরিক্ত টাকার বিনিময়ে ভেতরের কর্মচারীদের মাধ্যমে দ্রুত কাজ উদ্ধার করে দিচ্ছে। সরকারি এই সেবাধর্মী প্রতিষ্ঠানে সঠিক নজরদারির অভাবে সাধারণ মানুষ হয়রানির শিকার হলেও ঘুষ ও অনিয়মই যেন এখন সেখানকার স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় দলীয় কর্মীদের প্রতি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা সম্বলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খুলনা ও সিলেট বিভাগের বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে বিরোধী দলের ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ করার এবং সরকারের বিভিন্ন সাফল্য জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দিয়েছেন। একইসাথে তিনি সন্ত্রাস দমনে র্যাবের ভূমিকা ও বন্যা মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় শেষ পাতার প্রধান শিরোনাম ছিল–‘একের পর বিদ্যুতের দাম বাড়ছে’। নাজমুল হেসেনের লেখা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, আইএমএফ ও আইএফসির ঋণ সহায়তার শর্ত এবং পিডিবির লোকসান কমাতে দীর্ঘ তিন বছর পর ঈদের পর শীত মৌসুমে এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে দেশে বিদ্যুতের দাম বাড়ানোর জোর প্রক্রিয়া চলছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ৩৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হলেও বিইআরসির পূর্ণাঙ্গ লোকবল ও বিধিমালার অভাব সত্ত্বেও এবার বছরে দুই দফায় বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে ‘বিদেশী সম্পাদকীয় থেকে’ বিভাগ যুক্ত করা হয়। বিভাগটিতে ‘গোয়েন্দা তথ্য কিভাবে বাঁকা করতে হয়’ শিরোনামে বিদেশী পত্রিকা ‘The New York Times’ থেকে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। সম্পাদকীয়তে উঠে আসে– আমেরিকানদের ইরাক অভিযানে প্ররোচিত করতে বুশ প্রশাসন সিআইএ-র প্রকৃত তথ্যের বাইরে গিয়ে বানিয়ে অতিরঞ্জিত গোয়েন্দা রিপোর্ট তৈরি ও প্রচার করেছিল। লেভিনের রিপোর্ট অনুযায়ী, নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে চেনি ও রামসফেল্ডসহ শীর্ষ কর্মকর্তারা জেনেশুনেই গোয়েন্দা তথ্যকে বিকৃত করেছিলেন।
২০ দিন আগে

২০০৪ সালের ২৫ অক্টোবর নয়া দিগন্তের প্রথম সংখ্যায় ‘সত্যের সঙ্গে প্রতিদিন’ শিরোনামে বিশেষ সম্পাদকীয় প্রকাশিত হয়। এতে সত্য প্রকাশে আপসহীন থাকা, সব মত ও পথের প্রকাশের সুযোগ তৈরি করা এবং জনসাধারণের সমস্যা ও দুর্ভোগ তুলে ধরার অঙ্গীকার করা হয়।
২০ দিন আগে


