নয়া দিগন্ত, ডিআরইউ
নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছে ডিআরইউ। সংগৃহীত

আজ রোববার (২৫ অক্টোবর) দৈনিক নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি। এ উপলক্ষে প্রতিষ্ঠানটিতে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Advertisement

রোববার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক নয়া দিগন্ত পরিবারকে এ শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ বলেন, নয়া দিগন্ত মুক্ত ও স্বাধীন সংবাদ চর্চার মাধ্যমে দেশ ও জাতির সেবা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ পেশাদারিত্বের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা আগামীতেও অব্যাহত রাখবেন বলে নেতৃবৃন্দ আশা ব্যক্ত করেন।