
দিগন্ত মিডিয়া করপোরেশনের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোশাররফ হোসেন বলেছেন, ‘নয়া দিগন্ত সত্যের সাথে লড়াই করছে।’
রোববার (২৫ অক্টোবর) নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, প্রতিষ্ঠার পর থেকে পত্রিকাটি সংবাদ পরিবেশন ও মতপ্রকাশের ক্ষেত্রে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান ধরে রেখে পাঠকদের কাছে নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেয়াই একটি সংবাদমাধ্যমের প্রধান দায়িত্ব। নয়া দিগন্তও সেই লক্ষ্য সামনে রেখে তার পথচলা অব্যাহত রেখেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে নয়া দিগন্ত নির্যাতিত ছিল। নয়া দিগন্তের লিখনির মধ্যে সততা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








