লোড হচ্ছে...
ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড হলিউডে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। সম্প্রতি ‘দ্য মেগান কেলি শো’-তে ব্রিটিশ অভিনেতা রাসেল ব্র্যান্ড একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছেন। তিনি জানান, যখন তাঁর বয়স ৩০ বছর ছিল, তখন তিনি ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যুক্তরাজ্যে ১৬ বছর বয়স সম্মতির জন্য বৈধ হলেও, ব্র্যান্ড নিজে এখন এই সম্পর্ককে ‘শোষণমূলক’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, সে সময় তিনি যথেষ্ট পরিপক্ক ছিলেন না এবং নিজের খ্যাতির প্রভাব যে অন্যের জন্য ক্ষতিকর হতে পারে, তা বুঝতে পারেননি।
২৩ এপ্রিল, ২০২৬
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে ওঠার দৌড়ে বড় সুযোগ সামনে ম্যানচেস্টার সিটির। বুধবার (২২ এপ্রিল) রাতে বার্নলির মাঠে জিততে পারলেই পয়েন্টে আর্সেনালের সমান অবস্থানে চলে আসতে পারবে তারা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুশ্চিন্তার খবরই পেল সিটি শিবির। দলের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, এই ম্যাচে মিডফিল্ডের ভরসা রদ্রিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কুচকির চোটে ভুগছেন এই স্প্যানিশ মিডফিল্ডার। যদিও চোটটি গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন গার্দিওলা।
২২ এপ্রিল, ২০২৬
ইরান যুদ্ধ পরিস্থিতিতে মার্কিন সামরিক অভিযান নিয়ে সংবাদ পরিবেশনের ধরনে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সিএনএনসহ একাধিক মার্কিন গণমাধ্যমের সমালোচনা করেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো “অপারেশন মিডনাইট হ্যামার” ছিল একটি “চরম ও পূর্ণাঙ্গ ধ্বংসযজ্ঞ”, যেখানে ইরানকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে।
২১ এপ্রিল, ২০২৬
মাগুরার শ্রীপুরে কলাগাছকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে দায়ের হওয়া এক মামলায় শাশুড়িসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ এপ্রিল, ২০২৬
দেশের জ্বালানির চাহিদা স্বাভাবিক রাখতে একযোগে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দর-এ ভিড়েছে পাঁচটি বড় জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৬৯ হাজার মেট্রিক টন ডিজেল ও অকটেন রয়েছে। চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, বন্দরের ডলফিন জেটিতে ভিড়েছে দুটি জাহাজ এবং সেগুলো থেকে গত সোমবার থেকেই জ্বালানি খালাস কার্যক্রম শুরু হয়েছে। ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল এবং ‘এমটি কেপ বনি’ জাহাজে রয়েছে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল, যা দ্রুত খালাস করা হচ্ছে।
২১ এপ্রিল, ২০২৬
পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনির সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
১৬ এপ্রিল, ২০২৬
রাজধানীর যাত্রাবাড়ী থানা কাজলা ভাঙ্গা প্রেস এলাকায় পাওনা টাকা কেন্দ্র করে একই পরিবারের চারজনকে এলোপাথাড়ি কুপিয়ে দিয়া আক্তার (২০) নামে একজকে হত্যা এবং মৌসুমী (৩৫), মুয়াজ (১৫) ও জয়া (১২) গুরুতর আহত করেছেন এক ব্যক্তি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
১৪ এপ্রিল, ২০২৬
দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গিয়ে নিজের বাসভবনের টর্চার সেলে নির্যাতনের অভিযোগ উঠেছে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে।
৭ এপ্রিল, ২০২৬
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দামুড়হুদা উপজেলার ঝাঝাডাঙ্গা গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ঝাঝাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের দামুড়হুদার চিৎলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ এপ্রিল, ২০২৬
সিআইডি নতুন প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপি জনাব মোসলেহ্ উদ্দিন আহমদ (বিপিএম) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৫ মার্চ) সিআইডি সদর দপ্তর, ঢাকায় এক বিদায়ী সংবর্ধনা ও...
২৫ মার্চ, ২০২৬
ঢাকায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক উচ্চপর্যায়ের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে এই গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়।
২৫ মার্চ, ২০২৬
ভারতের বারাণসী শহরে গঙ্গা নদীতে নৌকায় ইফতারকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মাংস খাওয়া ও উচ্ছিষ্ট হাড় নদীতে ফেলার অভিযোগে ১৪ জন মুসলিম যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ মার্চ, ২০২৬
বরগুনার আমতলীতে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
৭ মার্চ, ২০২৬
ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের ছয়জন আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।
৪ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারিত) তিনি নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে...
১৭ ফেব্রুয়ারি, ২০২৬

