লোড হচ্ছে...
এনইসি মনে করে, বিজ্ঞাপনের মূল্যহার পত্রিকার সংখ্যাভেদে ২২ থেকে ২৫ শতাংশ বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে, তা মোটেই বাস্তবসম্মত নয় এবং এতে সংবাদপত্রশিল্পের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।
১৮ অক্টোবর, ২০২৬

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ। ফাইনালের ভাগ্য আর পুরোপুরি নিজেদের হাতে নেই লিটন দাসের দলের।
১৮ অক্টোবর, ২০২৬

রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত ৬০ দিনের জন্য স্থগিত রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ে বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এসব পদক্ষেপের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
১৮ অক্টোবর, ২০২৬

বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ৩৮ দিন আগে তার বিয়ে হয়।
১৮ অক্টোবর, ২০২৬

৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা। এ জয়ে তারা ভাগ বসিয়েছে রিয়ালের রেকর্ডে।
১৮ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সকল দেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায়।
১৮ অক্টোবর, ২০২৬

দক্ষিণাঞ্চলীয় জেলা লাহজে ৮ ইয়েমেনি সেনা নিহত
১৮ অক্টোবর, ২০২৬

মেরিনল্যান্ডকে তার তিমিগুলোর জন্য একটি নতুন আবাস খুঁজে বের করতে হয়েছিল। কিন্তু প্রাণী কল্যাণের বিষয়ে উদ্বেগের কারণে কানাডা সরকার যখন চীনে তিমিগুলো বিক্রি করার পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তখন পার্ক কর্তৃপক্ষ জানায় যে সেগুলোকে হয়তো তাদের কষ্ট না দিয়ে মেরে ফেলতে হবে।
১৮ অক্টোবর, ২০২৬

কয়েক দিন পরই ছোট মেয়ে তাসনিয়া মারজানের বিয়ে। সব প্রস্তুতিও প্রায় শেষ। গত শুক্রবার সকালে মেয়েকে নিয়ে অফিসার্স ক্লাবে যান সাবেক অতিরিক্ত সচিব...
১৮ অক্টোবর, ২০২৬

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় আসামি হিসেবে নাসির উদ্দীন নাসুর নাম রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

অনুষ্ঠানে ‘প্যাশেন্ট মেন্টাল হেলথ ইজ এভরি ডক্টর’স রেসপনজিবিলিটি টু’ বিষয়ক বৈজ্ঞানিক আলোচনা উপস্থাপনা করেন মনোরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রুবাইয়াৎ ফেরদৌস। আলোচনায় রোগীর সামগ্রিক চিকিৎসায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব এবং বিভিন্ন বিভাগের চিকিৎসকদের দায়িত্ব ও ভূমিকা তুলে ধরা হয়।
১৭ অক্টোবর, ২০২৬

কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর ও বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিলে বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিপণ্যগুলো বিদেশের বাজারে আরো ভালোভাবে তুলে ধরা সম্ভব হবে।
১৭ অক্টোবর, ২০২৬

সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এছাড়া উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন।
১৭ অক্টোবর, ২০২৬

বাস, পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
১৭ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট একযোগে কাজ করে। পরে আজ ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
১৭ অক্টোবর, ২০২৬

শুক্রবার রাতে এসআরবি-৮-এর একটি আভিযানিক দল ইছলাদী টোল প্লাজার সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থামানো হয়। বাসে তল্লাশির একপর্যায়ে সন্দেহভাজন সোহাগ ইসলামকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার শরীর তল্লাশি করে তিন কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়
১৭ অক্টোবর, ২০২৬

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। একইসাথে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
১৭ অক্টোবর, ২০২৬

নির্বাচনী প্রচারে ইরান প্রসঙ্গেও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান বিশ্বের একমাত্র দেশ, যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চান না। এ সময় উপস্থিত কয়েকজনকে ‘মোহাম্মদ’ নামে সম্বোধন করে তাদের ইরানের প্রেসিডেন্ট হতে চান কি না, তা নিয়েও উপহাস করেন তিনি।
১৭ অক্টোবর, ২০২৬

সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের ফেরিঘাট এলাকায় জাফলংগামী পর্যটকবাহী একটি বাসের সাথে সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের দু’জন যাত্রী নিহত ও পাঁচজন আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে সার ডিলারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৭ অক্টোবর, ২০২৬


