লোড হচ্ছে...
চতুর্থ দফার গণনা শেষে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চার দফায় মোট দুই কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৩৪০ টাকা পাওয়া যায়। আর আজ শনিবার পাওয়া গেল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। সব মিলিয়ে পাঁচ দফায় পাওয়া গেছে তিন কোটি ১৭ লাখ টাকা।
২৮ দিন আগে

নিউক্লিয়ার অপটিক্যাল ঘড়িতে সময় মাপার ভিত্তি হলো পরমাণুর কেন্দ্রের চারপাশে থাকা ইলেকট্রনের শক্তির স্তরের পরিবর্তন। কিন্তু ইলেকট্রন বাইরের চৌম্বক ক্ষেত্র ও তাপমাত্রার পরিবর্তনের প্রতি সংবেদনশীল। তাই এসব ঘড়ির নির্ভুলতা বজায় রাখতে দরকার হয় অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশ। চীনের তৈরি নতুন প্রযুক্তিতে ওই সীমাবদ্ধতাও কাটিয়ে ওঠা যাবে বলে আশা করছেন গবেষকেরা।
২৮ দিন আগে

‘ওইদিনের ঘটনাটি উল্লেখ করে একটি জিডি করা হয়েছে। এটি কোনো অভিযোগ না। আমরা যেকোনো উল্লেখযোগ্য ঘটনা হলেই জিডি করে রাখি।’
২৮ দিন আগে

হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী ময়লার ভাগাড়ে পড়ে থাকার ঘটনায় উদ্বেগ জানিয়ে মন্ত্রী দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। এসব সামগ্রী কীভাবে সেখানে গেল, এর পেছনে কারো দায়িত্বে অবহেলা রয়েছে কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।
২৮ দিন আগে

‘মাঝেমধ্যেই হুমকি দেয়া হয়, তিনি (হাসিনা) দেশে ফিরে আসবেন। আমরাও চাই, তিনি দেশে ফিরে আসুক। কারণ, দেশের মানুষ তার বিচার দেখতে অপেক্ষা করছে।’
২৮ দিন আগে

গুরুতর আহত তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
২৮ দিন আগে

ম্যানিলার কাছে মাঝ আকাশে ২ সামরিক বিমানের সংঘর্ষ, নিহত ৪ পাইলট। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে উড্ডয়ন বন্ধ করা হয়েছে একই ধরনের সব বিমানের।
২৮ দিন আগে

ডিএসসিসি প্রশাসক বলেন, ‘সড়কে যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকান। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এ দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসির নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেয়া হবে।’
২৮ দিন আগে

আইজিপি বলেন, ‘বিগত ১৭ বছরে পুলিশ এবং জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা নিরসন করাই আমাদের লক্ষ্য। ৫ আগস্টের পর পুলিশ দৃঢ় মনোবল নিয়ে ঘুরে দাঁড়িয়েছে, পুলিশ কাজ করছে। জনগণের সাথে আস্থার সম্পর্ক তৈরি করে আমরা মানবিক পুলিশ হতে চাই, জনবান্ধব পুলিশ হতে চাই।’
২৮ দিন আগে

মূলত রোনালদোর হেডের পর বল আল ফয়সালির এক ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করেন, গোলটি রোনালদোর নামে না দিয়ে আত্মঘাতী গোল হিসেবে বিবেচনা করা উচিত ছিল।
২৮ দিন আগে

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক বলেন, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রীর রক্তশূন্যতা দেখা দিয়েছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ বোধ করছেন।
২৮ দিন আগে

বিবৃতিতে বলা হয়, জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির হোয়াটসঅ্যাপ আইডি একটি দুর্বৃত্ত চক্র হ্যাক করেছে। এ ঘটনায় তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট সবাইকে ওই অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পাশাপাশি সার্বিক বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
২৮ দিন আগে

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৮ দিন আগে

খুলনা শিপইয়ার্ড প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রতিটি এলসিটিতে ৩৫০ জন সেনা, ছয়টি ট্যাংক, ১২টি সাঁজোয়া যান (এপিসি) অথবা ১৮টি সামরিক যানবাহন করা সম্ভব হবে। সেনা ও নৌ-বাহিনীর সমন্বিত উভচর অভিযান পরিচালনা, বিশেষ বাহিনী পরিবহন এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরে জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২৮ দিন আগে

আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্লান্ট বা আশপাশের অন্যান্য ভবনে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা ও গুরুত্ব দিয়ে ফায়ার ফাইটাররা কাজ করছেন।
২৮ দিন আগে

নাইজেরিয়ায় শনাক্ত ইবোলায় আক্রান্ত প্রথম রোগীর শরীরে পাওয়া ভাইরাসের সাথে কেনিয়ায় শনাক্ত প্রথম রোগীর ভাইরাসের জিনগতভাবে ‘ঘনিষ্ঠ মিল’ রয়েছে। জিনগত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী।
২৮ দিন আগে

আলাস্কায় সিনেট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী হেরে গেলে নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক অনুমোদন ঠেকাতে বিচার বিভাগকে একটি মামলা করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২৮ দিন আগে

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। ফলে এ ঘটনায় তার কোনো ক্ষতি হয়নি।
২৮ দিন আগে

ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে অটোরিকশার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
২৮ দিন আগে

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় লিখেছেন, ‘ট্রাম্প ও নেতানিয়াহুর মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং হুমকিতে শক্তির চেয়ে অসহায়ত্বের গন্ধই বেশি।’
২৮ দিন আগে


