
খুলনায় পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) সফর চলাকালে তেরখাদায় রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।
রামিম বিশ্বাস উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামের হাবিবুর বিশ্বাসের ছেলে।
স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা জানিয়েছেন, রামিম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
গ্রামবাসীরা জানান, শনিবার সকালে ভ্যানে করে কোলাবাজারে যাচ্ছিলেন রামিম। পথে পারহাজী গ্রামের আইনাল মোল্লার বাড়ির সামনে প্রধান সড়কে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার পিঠের ডান পাশে লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছিল।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে খুলনা নগরীতে দুইজনকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন ভোরে নগরীর পূর্ব বানিয়াখামার এলাকায় তাওহিদুল ইসলাম তুষার নামে এক যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
একই দিন সন্ধ্যায় লবণচরার জিন্নাপাড়া বউবাজার এলাকায় খুশি বেগম (২৫) নামে এক গৃহবধূকে তার মায়ের সামনেই মাথায় গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








