লোড হচ্ছে...
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ১৫৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।
১ ঘণ্টা ৪৩ মিনিট আগে

ঠাকুরগাঁও উপনির্বাচনে ৬২ কেন্দ্রের ফলাফলে বিএনপির মির্জা ফয়সল আমীন ৭৩, ০৮০ ভোট পেয়ে জামায়াতের দেলাওয়ার হোসেনের চেয়ে এগিয়ে আছেন।
২ ঘণ্টা ২২ মিনিট আগে

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সরকারদলীয় শীর্ষ পর্যায় থেকে উপনির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ বলে দাবি করা হলেও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি ও ভিডিওতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সাথে সংগতিপূর্ণ নয়। এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
২ ঘণ্টা ৪৯ মিনিট আগে

ঠাকুরগাঁওয়ের আজকের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ৩১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
২ ঘণ্টা ৫২ মিনিট আগে

উপনির্বাচন ঘিরে ভোটকেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়। পুলিশের পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
৩ ঘণ্টা ৫২ মিনিট আগে

নাসির উদ্দিন বলেন, ‘পুরো নির্বাচনী কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। এই উপ-নির্বাচনকে ছোট করে দেখছি না। জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেয়া হচ্ছে।’
৮ ঘণ্টা ৪৫ মিনিট আগে

সকালে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন নিজ নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
১১ ঘণ্টা ১৭ মিনিট আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
১২ ঘণ্টা ৫৩ মিনিট আগে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১৮৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। মোট ৫ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াতের দ্বিমুখী মূল লড়াইয়ে ২৬% সংখ্যালঘু ভোটার এবং সার্বিক ভোটার উপস্থিতি জয়ে বড় ভূমিকা রাখবে।
১৪ ঘণ্টা ১০ মিনিট আগে

আযাদ বলেন, তারা নির্বাচন করার জন্যই প্রার্থী দিয়েছেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর উদ্দেশ্যে প্রার্থী দেয়া হয়নি। তবে ভোটের দিনও পরিস্থিতি খারাপ থাকলে তখন সিদ্ধান্ত নেয়া হবে। তার কথায়, আমরা তো ইলেকশন করার জন্য প্রার্থী দিয়েছি। ইলেকশন না থাকার জন্য প্রার্থী দিইনি। পরিস্থিতি যদি ভোটের দিনও সেই পর্যায়ে যায়, তখন আমরা সিদ্ধান্ত নেবো।
২১ ঘণ্টা ৩৭ মিনিট আগে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে অর্থ বিতরণ, প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন। সংবাদ সম্মেলনে তদন্ত ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন তিনি।
২২ ঘণ্টা ৫৫ মিনিট আগে

আগামীকাল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর্জা ফয়সালের সাথে অন্য প্রার্থীর শান্তিপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এখানে কোনো পক্ষপাত হচ্ছে না।
১ দিন আগে

প্রতিনিধিদলের বক্তব্য, কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। কিন্তু প্রশাসনিক পদে বহাল থাকলে তার প্রভাব বিস্তারের সুযোগ থেকে যায় কি না, সেই প্রশ্ন তুলেছে তারা।
১ দিন আগে

আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুদূর চট্টগ্রাম থেকে ঠাকুরগাঁওয়ে এসে প্রার্থী হয়ে নির্বাচন করছেন মাওলানা আবদুল আলীম নিজামী। রাজনৈতিক দল খেলাফত আন্দোলনের ব্যানারে বটগাছ প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন তিনি।
১ দিন আগে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে আমাদের বিএনপির নেতাকর্মীদের আত্মবিশ্বাস থাকবে এটাই স্বাভাবিক, তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। কারণ আত্মতুষ্টি মানুষকে পিছিয়ে দেয়।’
২ দিন আগে

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টা থেকে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে নির্বাচনী এলাকার বাসিন্দা বা ভোটার নন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করতে পারবেন না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
৩ দিন আগে

গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতের এমপিরা কোনো দুর্নীতির সাথে নেই। তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই।’
৫ দিন আগে

দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা কোনোভাবেই ঠাকুরগাঁওয়ে এ সন্ত্রাসী-মাস্তানদের অভয়ারণ্য হতে দেব না। হয় তারা ভালো হয়ে আমাদের সাথে বসবাস করবে, না হয় তাদেরকে আমরা ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বিতাড়িত করব, ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো সন্ত্রাসী-মাস্তানকে ভয় পাই না। সুতরাং ধমক দিয়ে, হুমকি দিয়ে কখনো আমাদেরকে থামানো যাবে না।’
১১ দিন আগে

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এ নোটিশ দেন।
১৪ দিন আগে

মির্জা ফয়সল আমিন বলেন, সরকারি দলের প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন। তাকে নির্বাচিত করে সংসদে পাঠানো হলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
১৪ দিন আগে


