
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। আজ বৃহস্পতিবার রাত ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ৬২টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৭৩ হাজার ০৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ২৯ হাজার ২৯৩ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩২ ভোট, খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ২৫১ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ১ হাজার ৯৮২ ভোট।
ঠাকুরগাঁও শিল্পকলা অ্যাকাডেমিতে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
আরো পড়ুন- ঠাকুরগাঁওয়ে উপনির্বাচনে ৩১ কেন্দ্রের ফল ঘোষণা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








