ঠাকুরগাঁও
জামায়াতের দেলাওয়ার হোসেন ও বিএনপির মির্জা ফয়সল আমীন (বাম দিক থেকে)। নয়া দিগন্ত

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ১৫৪টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৮০ হাজার ৩১ ভোট।

Advertisement

এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৭০৬ ভোট, খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ৬৭৩ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৩ হাজার ১১৯ ভোট।

ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে রাত সাড়ে সাতটায় সর্বশেষ প্রাপ্ত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।