
ঠাকুরগাঁওয়ের আজকের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৮৫টি কেন্দ্রের মধ্যে সর্বশেষ ৩১টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন পেয়েছেন ৩৩ হাজার ১২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছেন ১৩ হাজার ৯৭২ ভোট।
এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৮৩ ভোট, খেলাফত আন্দোলনের আবদুল আলীম বটগাছ প্রতীকে পেয়েছেন ১২২ ভোট। ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৭৫ ভোট।
ঠাকুরগাঁও শিল্পকলা অ্যাকাডেমিতে স্থাপিত নির্বাচনী কন্ট্রোল রুম থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








