লোড হচ্ছে...
দেলাওয়ার হোসেন বলেন, ‘আমরা কোনোভাবেই ঠাকুরগাঁওয়ে এ সন্ত্রাসী-মাস্তানদের অভয়ারণ্য হতে দেব না। হয় তারা ভালো হয়ে আমাদের সাথে বসবাস করবে, না হয় তাদেরকে আমরা ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বিতাড়িত করব, ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া কোনো সন্ত্রাসী-মাস্তানকে ভয় পাই না। সুতরাং ধমক দিয়ে, হুমকি দিয়ে কখনো আমাদেরকে থামানো যাবে না।’
১৮ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ সাদিয়া আফসানা রিমা এ নোটিশ দেন।
১৫ অক্টোবর, ২০২৬

মির্জা ফয়সল আমিন বলেন, সরকারি দলের প্রার্থী হিসেবে তিনি ধানের শীষ প্রতীক পেয়েছেন। তাকে নির্বাচিত করে সংসদে পাঠানো হলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরো বিস্তৃত করার সুযোগ তৈরি হবে।
১৪ অক্টোবর, ২০২৬

শোষণ, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারত্ব ও দুঃশাসনের হাত থেকে মুক্তি পেতে আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লি) আসনে অনুষ্ঠিতব্য উপনির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ১১ দল মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
১১ অক্টোবর, ২০২৬

এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী ২৯ অক্টোবর উপ-নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে।
৮ অক্টোবর, ২০২৬

ইসির তফসিল অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
৭ অক্টোবর, ২০২৬

তিনি রোববার জেলা নির্বাচনী অফিসে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া আসনে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য উপনির্বাচনে বিএনপির প্রার্থী হচ্ছেন রাষ্ট্রপতির ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
৫ অক্টোবর, ২০২৬

রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম জানান, পাঁচটি রাজনৈতিক দলের ছয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীকেই বৈধ ঘোষণা করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর, ২০২৬

‘ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপনির্বাচনে সকলের সহযোগিতা কামনা করছি। সবাই মিলে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন সম্পন্ন করতে চাই।’
২৮ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২৬ সেপ্টেম্বর, ২০২৬

দেশের অভ্যন্তরে অবস্থানরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এ জন্য তাদের নির্ধারিত সময়ের মধ্যে ‘Postal Vote BD’ অ্যাপ ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘সাধারণ মানুষের সেবা করা, বিপদে-আপদে তাদের পাশে দাঁড়ানো এবং বিভিন্নভাবে তাদের সাহায্য-সহযোগিতা করা আমার রাজনীতির বড় লক্ষ্য-উদ্দেশ্য। যে রাজনীতি অসহায়ের পাশে থাকে না, যে রাজনীতি অসহায়কে কাছে টানে না, সে রাজনীতি আমি করতে চাই না।’
২০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা টু রংপুর লংমার্চ সফল করতে ঠাকুরগাঁও থেকে ৫৮টি গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে জামায়াত।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

‘এই বৈঠক মনোনয়ন বোর্ডের বৈঠক। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটিই বিএনপির মনোনয়ন বোর্ড হিসেবে দায়িত্ব পালন করে। আমরা আমাদের আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেছি। তবে সিদ্ধান্তটি (কে মনোনয়ন পাবেন) পরে জানানো হবে।’
১৮ সেপ্টেম্বর, ২০২৬


