শামীম কায়সার লিংকন, সংসদ, দোয়া
সংসদে দোয়া করেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। প্রতীকী ছবি

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একইসাথে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।

Advertisement

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বৈঠকে মোনাজাত পরিচালনাকালে এ প্রার্থনা জানান ধর্ম প্রতিমন্ত্রী।

আরো পড়ুন—পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে : আসিফ মাহমুদ

মোনাজাতে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ফ্যাসিস্টকে বিতাড়িত করার তাওফিক দিয়েছেন। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার অপচেষ্টা চালায়, আমরা যেন তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে সমগ্র রাষ্ট্রের নাগরিকরা যে গভীর প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, আমরা যেন তা সততার সঙ্গে বাস্তবায়ন করতে পারি।’

আরো পড়ুন—কারাগারে কোরআন পড়ছেন মাদুরো, কিন্তু কেন?

এর আগে বিকেল ৩টা ৩৮ মিনিটে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের মূল সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

এর আগে, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকাল ৩টা ৩৮ মিনিটে সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হয়। চতুর্থ অধিবেশনের শুরুতে দোয়া পরিচালনার একপর্যায়ে ধর্ম প্রতিমন্ত্রী এ প্রার্থনা করেন।