লোড হচ্ছে...
ডেমরা স্টাফ কোয়ার্টাার থেকে পূর্ব শত্রুতার জের ধরে হামলায় আহত চারজন হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
৩ ঘণ্টা ২৯ মিনিট আগে

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। ঘটনার সময় বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে ঘটনার বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। কারা, কী কারণে এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
৩ দিন আগে

দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে ছোট ভাই আবুল হোসেনের ছুরির আঘাতে বড় ভাই কেতাব উদ্দীন গুরুতর আহত হয়। পরে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৬ দিন আগে

শনিবার ভোরে দুর্বৃত্তরা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা গোয়ালঘর থেকে একটি বড় ও একটি ছোট গরু বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সবুজ মিয়া বিষয়টি টের পেয়ে বাধা দেন।
৮ দিন আগে

হাসপাতালে সুমন আলীর ছেলে মোহাম্মদ ফাহিম জানান, রাতে তিনি তাদের কাঁচামালের দোকানে বসা ছিলেন। এ সময় মুখ ও মাথায় মাস্ক, রুমাল ও ক্যাপ পরা ছয়জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ফাহিম নিজেকে বাঁচাতে দৌড় দিলে হামলাকারীরা তার পেটের ডান পাশে ছুরিকাঘাত করে। দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে সুমন আলী দৌড়ে এসে ছেলেকে বাঁচানোর চেষ্টা করেন এবং হামলাকারীদের একজনকে জাপটে ধরেন। এ সময় দুর্বৃত্তরা সুমন আলীর বাম পায়ের হাঁটুর নিচে গুলি করে পালিয়ে যায়।
১৬ দিন আগে

মাদক কারবার ও ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত হয়েছেন।
১৮ দিন আগে

শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে বগুড়ার একটি রিহ্যাব সেন্টারে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর রাখার পর তাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন।
১৮ দিন আগে

সিলেট নগরীতে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
২০ দিন আগে

আজ (বৃহস্পতিবার) ভোররাতে তাদের দুই সন্তানের চিৎকার শুনে আমরা সবাই এগিয়ে যাই। ঘরের বাইরে থেকে রাশেদুলকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। অন্যদিকে, স্ত্রীকে মারমুখী অবস্থায় ছুরি হাতে দেখা গেছে।
২৪ দিন আগে

আযান শেষ করে চিৎকার শুরু করলে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
২৭ দিন আগে

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, মসজিদের নিয়মিত মুয়াজ্জিন ছুটিতে থাকায় সৈয়দ আলী মৃধা ফজরের আযান দিচ্ছিলেন। এ সময় মুখে মাস্ক পরা এক ব্যক্তি পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আযান শেষ করে তিনি চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
২৭ দিন আগে

ছিনতাইকারীরা রাজীবের গলায় শ্বাসনালীতে ও পিঠে ধারালো ছুরি দিয়ে একাধিক আঘাত করে। রাজীবের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে।
২৮ দিন আগে

পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যার দিকে আয়েশা বিবির সাথে তার সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিকুর ছুরি দিয়ে তাকে পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
২৮ দিন আগে

দক্ষিণ কান্দিগ্রামের ফরিদার ছেলে জাহাঙ্গীরের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী তিন দিক থেকে তাকে ঘিরে ফেলে। এ সময় জাহাঙ্গীর, অন্তর (অহিদের ছেলে), নিরব (নিখিল মিয়ার ছেলে) ও আজিমসহ (আক্কাস মিয়ার ছেলে) কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
২৯ দিন আগে

জাকারিয়া খান রাতে শহরের পশু হাসপাতালের পাশে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে ওই চায়ের দোকানদারের সাথে কয়েকজন যুবকের কথা-কাটাকাটি হয়।
২৯ দিন আগে

ডাক্তার জানান, ছুরির আঘাতে মজনু মিয়ার ক্যারোটিড আর্ট্যরি কেটে যাওয়ায় তার মৃত্যু হয়। অপর আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
৩০ সেপ্টেম্বর, ২০২৬

বাবা মহুবার রহমান ছেলে হাসানুরকে নির্দেশ দেন শাশুড়িকে সম্মান দিয়ে ভাত খাওয়ার কথা বলতে। কিন্ত হাসানুর সেটা না করলে মহুবার ছেলে হাসানুরকে একটা চড় মারেন। তবে, শাশুড়ি ও শ্বশুরবাড়ির লোকজনের সামনে বাবার হাতে চড় খাওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি হাসানুর।
২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, রাফিসের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
২৪ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় হত্যার উদ্দেশ্যে স্ত্রীর গলায় ছুরিকাঘাতরে পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইজিবাইক থামানোর পর ওই তিন যুবক চালক জয়ের মুখ গামছা দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানো হয়।
২২ সেপ্টেম্বর, ২০২৬


