লোড হচ্ছে...
শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
১৭ অক্টোবর, ২০২৬

‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় বুড়াবুড়ি ইউনিয়নে বন্যাকবলিত ২, ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে এসব উপকরণ বিতরণ করা হয়।
১৭ অক্টোবর, ২০২৬

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল সারোয়ার বলেন, ‘মামলাটি নিয়ে আমাদের কাজ চলছে। সন্দেহভাজন ব্যক্তি ও স্থানীয় ভাঙারির দোকানগুলোতে আমরা নজরদারি করছি। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।’
১৭ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকা। রাজধানী ঢাকার কাছাকাছি হলেও যানজট ও দুর্বল গণপরিবহন ব্যবস্থার কারণে প্রতিদিন হাজারো মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদনশীলতা কমছে, পরিবহন ব্যয় বাড়ছে এবং শিল্প-বাণিজ্যের সম্ভাবনাও বাধাগ্রস্ত হচ্ছে।
১৭ অক্টোবর, ২০২৬

শনিবার সকালে শিশুটির বাড়িসংলগ্ন খালের একটি স্থান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে স্থানীয়রা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিচে একটি কাপড়ের ব্যাগে শিশুটির লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
১৭ অক্টোবর, ২০২৬

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার কবিরপুর রেডিও কলোনীর সামনে হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালানা করা হয়। এসময় ৫২ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করে।
১৭ অক্টোবর, ২০২৬

একপর্যায়ে আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
১৭ অক্টোবর, ২০২৬

গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় কামাল ও মানিক নামের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় কামালের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি জাল নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি জাল নোট উদ্ধার করা হয়।
১৭ অক্টোবর, ২০২৬

যুবদল নেতা সাদ্দামের কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ১৫ থেকে ২০ জনের একটি দল কার্যালয়ের সামনে বাপ্পী ও শাওনকে এলোপাতাড়ি মারধর করছে। এ সময় তারা নিজেদের রক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
১৭ অক্টোবর, ২০২৬

উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন জানান, গ্রেফতারদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রমনা বিভাগে ২৯ জন, লালবাগ বিভাগে ৪০ জন, ওয়ারী বিভাগে ৭৪ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৭২ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
১৭ অক্টোবর, ২০২৬

পিনাকী ভট্টাচার্য দ্য ইন্টারন্যাশনাল স্কুল অব ম্যানেজমেন্টের অধীনে তার গবেষণা সম্পন্ন করেন। অধ্যাপক টবিয়াস ডি কোনিং তার গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন। গবেষণাটি সম্পন্ন করতে তার সময় লেগেছে সাড়ে চার বছর।
১৭ অক্টোবর, ২০২৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ২৬টি মামলার বিচারাধীন ও ১টি সাজাপ্রাপ্ত মামলার পলাতক শীর্ষ মাদক কারবারি মো: পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাহেব আলী (৪০) হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো: রনিকে (৩২) গ্রেফতার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
১৬ অক্টোবর, ২০২৬

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি শাখার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬

মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬

ইয়াবাসহ গ্রেফতার দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
১৬ অক্টোবর, ২০২৬

গত ১১ অক্টোবর রাত ৮টার দিকে কাষ্টঘর সুইপার কলোনি-সংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি ফাঁকা জায়গায় হৃদয় হরিজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
১৬ অক্টোবর, ২০২৬

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬

আরিফুল ইসলাম সালমান গত ১৮ মে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। ওই নিখোঁজ ঘটনার তদন্তে নেমে কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শাকিল ও মাহিন নামে সহোদর দুই ভাইকে গ্রেফতার করে।
১৬ অক্টোবর, ২০২৬

পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক মাদক কারবারিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৬ অক্টোবর, ২০২৬


