
ঢাকার আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ লক্ষাধিক টাকার গাঁজাসহ জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) নামের এক মাদিককারবারিকে গ্রেফতার করেছে ডিবি ঢাকা জেলা উত্তর। এসময় গাঁজা পরিবহনে একটি পিকআপও জব্দ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার বিকেলে আশুলিয়া থানার কবিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেলিম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার বনগজ এলাকার মরহুম আব্দুর রহিমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার কবিরপুর রেডিও কলোনীর সামনে হাইওয়ে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালানা করা হয়। এসময় ৫২ কেজি গাঁজাসহ এক পেশাদার মাদককারবারিকে গ্রেফতার করে। জব্দ করা হয় মাদক বহনকারী পিকআপও। উদ্ধার হওয়া গাঁজার অনুমান বাজার মূল্য ১৫ লাখ ৬০ হাজার টাকা।
ডিবি পুলিশ আরো জানায়, আটককৃত আসামির পিছিপিয়ার পর্যালোচনা করে দেখা যায় মো: জামাল মিয়া ওরফে সেলিম (৪৩) এর বিরুদ্ধে তিনটি মাদক ও একটি চুরির মামলা রয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








