
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়) শাখার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিমা জামান প্রমাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর ইঞ্জিনিয়ারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রমা রংপুর মহানগর কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আতাউর জামান বাবুর মেয়ে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলা আছে।
জানা গেছে, সন্ধ্যায় তাকে আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর মহানগর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মিলন কুমান চ্যাটার্জি জানান, গ্রেফতার অনিমা জামান প্রমার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও নাশকতার মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ক্যাম্পাসে টর্চার সেল পরিচালনার অভিযোগ রয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








