
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে বন্যাকবলিত তিনটি ওয়ার্ডে ১৮ ধরনের অনুসন্ধান ও বন্যা মোকাবেলায় উদ্ধার কাজ পরিচালনার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বুড়াবুড়ি ইউনিয়নের সিনিয়র ইউনিয়ন পরিষদ সদস্য আব্বাস আলী, দাতা সংস্থা হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের সিনিয়র টেকনিক্যাল অফিসার আসিফ আরাফাত, স্থানীয় সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব কুমার রায়, প্রজেক্ট ম্যানেজার শাহ আলম, প্রজেক্ট অফিসার জাহাঙ্গীর আলম প্রমুখ।
স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত ‘বাংলাদেশের জলবায়ু সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক স্থানীয়ভাবে পরিচালিত পদক্ষেপ’ প্রকল্পের আওতায় বুড়াবুড়ি ইউনিয়নে বন্যাকবলিত ২, ৩ ও ৯ নম্বর ওয়ার্ডে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণ সামগ্রীর মধ্যে রয়েছে— উদ্ধার বক্স, স্ট্রেচার, হ্যান্ডমাইক, লাইফ জ্যাকেট, লাইফ বয়া, টর্সলাইট, প্রাথমিক চিকিৎসার বক্স, দঁড়ি, নাইফ দা, করাত, তালা-চাবি, হ্যাকস ব্লেড, পরিমাপ ফিতা, নয়টি পতাকা, হুইল চেয়ার, রেইনকোট, ত্রিপল ও বড় ট্রাংক।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








