বিশেষ অভিযানে গ্রেফতার ১২ জন
বিশেষ অভিযানে গ্রেফতার ১২ জন। সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ ও লালবাগ থানার পৃথক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: রোমান (২১), মো: রাসেল মিয়া, মো: মরুফ মিয়া (২৫), ইউসুফ হোসেন দাদন (২৭), জাহিদ হাসান (১৯), জাকির হোসেন (৪০) ও আকিব আবরার প্রভাত (২৩)।   

অপরদিকে, লালবাগ থানা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় পাঁচজনকে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রোকন (২২), ফুল মিয়া (২৩), মো: রফিকুল ইসলাম (২০), মো: জুয়েল (২৮) ও মো: রবিন (৩২)।  

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো করা হয়েছে।