
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী গ্রামের জাকির শেখ (৪২) ও নেত্রাপটি গ্রামের সিরাজ সরদার (৪৭)।
লৌহজং থানার ওসি মো: বোরহান-উল-ইসলাম নয়া দিগন্তকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে থানার এসআই রাজীব সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপজেলার সাতঘড়িয়া এলাকায় পাঁকা রাস্তার ওপর একটি অভিযান পরিচালনা করে। এ সময় জাকির ও সিরাজকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান ওসি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








