লোড হচ্ছে...
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৪০টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন মাত্র ২১৮টি আসন। রিপাবলিকানরা জিতেছে ১৪৭টি আসন। এখনো আরো ৪৮টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।
১৮ দিন আগে

আজ বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সাথে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে খায়রুল বটি দিয়ে হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে বাবাকে হত্যা করে।
১৮ দিন আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘চতুর্থ আন্তর্জাতিক গ্রিন আর্কিটেকচার কনফারেন্স (ICGrA 2026)’। শাবিপ্রবির আর্কিটেকচার বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ ব্যবস্থাপনায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
১৮ দিন আগে

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘উৎপাদনশীলতা বৃদ্ধি, শিল্পের আধুনিকায়ন, রফতানি সম্প্রসারণ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং কোটি তরুণের জন্য মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টিতে এআইকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে।’
১৮ দিন আগে

রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে চালানো সামরিক আগ্রাসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তিনি এই যুদ্ধকে ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পিত সিদ্ধান্তের পরিণতি হিসেবে বর্ণনা করেছেন।
১৮ দিন আগে

শুরুর ধাক্কাটা বাংলাদেশ দিয়েছিল দারুণভাবে। কিন্তু ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।
১৮ দিন আগে

প্রতিপক্ষ ক্রিকেটারকে ব্যাট উঁচিয়ে মারতে উদ্যত হওয়ার ঘটনায় নিষিদ্ধ হয়েছেন এনামুল হক বিজয়।
১৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর দলীয় নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। বুধবার (৪ নভেম্বর) তার মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
১৮ দিন আগে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিস্ময়কর পরাজয় হোয়াইট হাউসে তার উত্তরসূরি নির্বাচনের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে। এর মধ্য দিয়ে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে।
১৮ দিন আগে

নিজেদের অস্ত্র সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে এক নতুন মডেলের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। একইসাথে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণের একটি মহড়াও পরিচালনা করেছে দেশটি।
১৮ দিন আগে

গুগল জানিয়েছে, নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে পরবর্তীতে বিশ্বব্যাপী চালু করা হবে, তবে এখনো সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
১৮ দিন আগে

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের তালগাছের সাথে ধাক্কা লেগে এক তরুণ নিহত হয়েছেন।
১৮ দিন আগে

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় নিয়মিত বা অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে সর্বোচ্চ দুই বিষয়ে (চতুর্থ বিষয় ব্যতীত) অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
১৮ দিন আগে

কয়েক দিনের আন্দোলন ও সংঘর্ষ-ভাঙচুরের পর গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কিছু কারখানায় শুরু হয়েছে উৎপাদন।
১৮ দিন আগে

বোলিং তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিল তাসকিন ও হাসান।
১৮ দিন আগে

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে দুই চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পোস্তগোলা গোল চত্বরের সিএনজি স্টেশনের সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাশে থাকা একটি মিশুক ও একটি অটোরিকশার দুই চালক গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য একজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
১৮ দিন আগে

প্রথম টেস্টে হারের পর সিরিজ বাঁচাতে বল হাতে মাঠে নামছে বাংলাদেশ।
১৮ দিন আগে

শুধু সিরিজ বাঁচানো নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতেও ম্যাচটি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সিলেটে জয় তুলে ফাইনালের দৌড়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে চাইবেন শান্তরা।
১৮ দিন আগে

নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটা কমিটি করার দাবি ছিল। এখন আমরা তা করে দিয়েছি। যেকোনো ক্রিকেটারই চাইলে এখানে এসে তাদের কথাটা বলতে পারবেন।’
১৮ দিন আগে

ইসরাইলের সাম্প্রতিক নির্বাচনী অচলাবস্থায় আরব দলগুলোর প্রাপ্ত ১৯টি আসন নেতানিয়াহুর ডানপন্থী এজেন্ডা থামানো ও ইসরাইলি রাজনৈতিক ব্যবস্থায় কৌশলগত আঘাত হানার সুযোগ তৈরি করেছে, যার জন্য ফিলিস্তিনিদের সর্বাত্মক ঐক্য প্রয়োজন।
১৮ দিন আগে


