
রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিক মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের বিরুদ্ধে বিনা উসকানিতে চালানো সামরিক আগ্রাসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। তিনি এই যুদ্ধকে ট্রাম্প প্রশাসনের একটি পরিকল্পিত সিদ্ধান্তের পরিণতি হিসেবে বর্ণনা করেছেন।
বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি উলিয়ানভ লিখেছেন, ‘ইরানের বিরুদ্ধে এই অযৌক্তিক আগ্রাসন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।’
তিনি বলেন, ‘এটি ছিল বর্তমান মার্কিন প্রশাসনের নিজস্ব সিদ্ধান্ত।’
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করার পর উলিয়ানভ এই মন্তব্য করেন। ভ্যান্স বলেছেন, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ইরানের বিরুদ্ধে যুদ্ধ একটি বড় কারণ ছিল। ওই নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ লাভ করে।
ভ্যান্স এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘আমরা যে কারণে হেরেছি, তা হলো যুদ্ধ। প্রেসিডেন্ট নিজেই গত রাতে এ কথা বলেছেন।’
তিনি আরো স্বীকার করেন, ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্প-ভ্যান্স জোটকে সমর্থন করা উল্লেখযোগ্যসংখ্যক ভোটার ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে অবস্থান নিয়েছেন।
ভ্যান্স ধারণা করছেন, নির্বাচনে পরাজয়ের কারণ নিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে ব্যাপক বিতর্ক হবে। তবে অর্থনৈতিক বিষয়ে দলের দুর্বল প্রচারণাকে পরাজয়ের প্রধান কারণ হিসেবে মানতে নারাজ তিনি।
সূত্র : পার্সটুডে
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








