কিছু জায়গায় এখনো ভোট গণনা চলছে
কিছু জায়গায় এখনো ভোট গণনা চলছে। সংগৃহীত ছবি

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দু’টি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে এখনো ভোট গণনা চলছে। অঙ্গরাজ্য দু’টি হলো আলাস্কা ও মিসিসিপি।

Advertisement

আলাস্কায়, যেখানে ফলাফল প্রক্রিয়াকরণে তুলনামূলক বেশি সময় লাগে, সেখানে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে।

এতে ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তারা পেয়েছে মোট ভোটের ৪৮ দশমিক ২ শতাংশ, আর রিপাবলিকানদের ভোটের হার ৪৭ দশমিক ৯ দশমিক।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৪০টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন মাত্র ২১৮টি আসন।

রিপাবলিকানরা জিতেছে ১৪৭টি আসন।

এখনো আরো ৪৮টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

সূত্র : বিবিসি