লোড হচ্ছে...
বিশিষ্ট গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. রাশিদা সুলতানা ১৮ এপ্রিল ২০২৬ তারিখে কানাডায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।...
২০ এপ্রিল, ২০২৬
কানাডা ক্রিকেটে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) দেশটির ক্রিকেট বোর্ড ও একটি বিশ্বকাপ ম্যাচ ঘিরে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করেছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট “ইএসপিএনক্রিকইনফো” এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে এসিইউর দুটি তদন্ত চলমান। এর একটি কানাডা ক্রিকেটের প্রশাসনিক পর্যায়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে, অন্যটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা লঙ্ঘনের সম্ভাব্য ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট। সম্প্রতি কানাডার অনুসন্ধানী অনুষ্ঠান "দি ফিফথ স্টেট" এর তৈরি "করাপশন ক্রাইম এন্ড ক্রিকেট" শিরোনামের একটি তথ্যচিত্রে এসব অভিযোগ সামনে আসে। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি –তে প্রচারিত ৪৩ মিনিটের এই তথ্যচিত্রে কানাডা ক্রিকেটের সুশাসন ও স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে।
১৭ এপ্রিল, ২০২৬
ফুটবল বিশ্বকাপের উত্তেজনা মাঠে শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে উত্তাপ ছড়াচ্ছে। আসন্ন বিশ্বকাপের ৪৮টি অংশগ্রহণকারী দল চূড়ান্ত হওয়ার পর নতুন করে টিকিট বিক্রি শুরু করেছে...
২ এপ্রিল, ২০২৬
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেসব হামলার জেরে চলমান এই যুদ্ধের সূত্রপাত হয়েছে, তা আন্তর্জাতিক আইন মেনে করা হয়নি বলেই মনে হচ্ছে।
৪ মার্চ, ২০২৬
অটোয়ায় যখন প্রধানমন্ত্রী মার্ক কার্নির প্রথম ভারত সফরের প্রস্তুতি চলছিল, ঠিক তখনই রোববার ভ্যাঙ্কুবারের সারে-তে এক শিখ অ্যাক্টিভিস্টের দরজায় কড়া নাড়ে কানাডিয়ান পুলিশ। উদ্দেশ্য ছিল তাকে সতর্ক করা যে, তার জীবন ঝুঁকির মুখে। কানাডার শিখ ফেডারেশনের প্রধান মনিন্দার সিং এর আগেও ভ্যাঙ্কুবার পুলিশের কাছ থেকে এমন তিনটি সতর্কবার্তা পেয়েছিলেন। তবে এবার গোপন সোর্সের বরাতে পুলিশ জানিয়েছে, শুধু তিনি নন, তার স্ত্রী ও দুই সন্তানের জীবনও বিপন্ন।
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের শেষ গ্রুপ ম্যাচে কানাডাকে ৮২ রানের বড় ব্যবধানে হারিয়ে বিদায় নিল আফগানিস্তান। বৃহস্পতিবার এম. এ. চিদাম্বরম স্টেডিয়ামে এই জয় পায় তারা। জয়ের জন্য ২০১ রানের বিশাল লক্ষ্যের সামনে পড়ে কানাডার ব্যাটিং লাইনআপ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১১৮ রান তুলতে সক্ষম হয়। যদিও পঞ্চম উইকেটে হর্ষ থ্যাকার এবং সাদ বিন জাফর ৫৩ রানের প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন।
২০ ফেব্রুয়ারি, ২০২৬
কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় একটি হাইস্কুল ও এর কাছাকাছি একটি আবাসিক এলাকায় বন্দুকধারীর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
১১ ফেব্রুয়ারি, ২০২৬
এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি সহায়তায় ২০ লাখ ডলার (২ মিলিয়ন) অনুদান দিচ্ছে কানাডা।
৮ ফেব্রুয়ারি, ২০২৬

