
ইউক্রেন যুদ্ধ যত দিন চলবে, রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ততই বাড়বে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে তিনি এ কথা বলেন। এর এক দিন পর যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।
কার্নি বলেন, ‘নিষেধাজ্ঞা খুবই বাস্তব। এই যুদ্ধ যত দিন চলবে, নিষেধাজ্ঞাও তত বাড়তে থাকবে।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








