মার্ক কার্নি ও শি জিনপিং
মার্ক কার্নি ও শি জিনপিং। সংগৃহীত ছবি

দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পণ্যের ওপর শুল্ক আরো কমানোর বিষয়ে একমত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠকের পর কানাডার প্রধানমন্ত্রীর দফতর থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য আরো সম্প্রসারণের লক্ষ্যে নতুন কিছু পদক্ষেপ নিতে একমত হয়েছেন দুই নেতা।’

এতে আরো জানানো হয়, কানাডার প্রায় ৪০ কোটি কানাডীয় ডলার মূল্যের রফতানি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক ছাড় দেয়া হবে। পাশাপাশি চীনের নির্দিষ্ট কিছু ধরনের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রফতানি পণ্যের ক্ষেত্রেও শুল্কছাড় বাড়ানো হবে।

সূত্র : বাসস