লোড হচ্ছে...
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা বলেন, ‘সাংবাদিক, পুলিশ ও প্রশাসনের সদস্যদের পেটানোর হুমকি দেয়ার ঘটনায় তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।’
১০ দিন আগে

গত ২১ অক্টোবর রাতে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।
১০ দিন আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
১০ দিন আগে

চলতি বছর বিদেশগামী কর্মীদের ছাড়পত্র নেয়ার হার বিগত বছরগুলোর তুলনায় অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ নানা সমস্যা দেখা দেয়ার কারনে দিন দিন বিদেশগামী কর্মীর সংখ্যা কমছে। এর মধ্যে আবুধাবি, ইরাক, বাহরাইন, ওমান, লেবাননসহ গুরুত্বপূর্ণ শ্রমবাজার বন্ধ থাকায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এর মধ্য সরকার নতুন করে জাপানের সাথে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে চুক্তি করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার খোলার চেষ্টা করছে।
১০ দিন আগে

ইস্তারঘাট এলাকার ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কতিপয় অসাধু চক্র নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর ফলে এলাকার উঠতি বয়সী যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং স্থানীয় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
১০ দিন আগে

পাঁচ দফা দাবিতে বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় ২৫০ জন ইন্টার্ন চিকিৎসক। কর্মবিরতি চলায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা দিতে দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হয়।
১১ দিন আগে

হিমছড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, রোববার (১৮ অক্টোবর) ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু বান্দরবানের উদ্দেশে রওনা হন। সেখানে দুই দিন ভ্রমণ শেষে বুধবার দুপুরের দিকে তারা কক্সবাজারে পৌঁছান। দুপুর ১টার দিকে হিমছড়ির প্যাঁচার দ্বীপ এলাকার ‘সৌরণেষ্ট’ নামের একটি রিসোর্টে ওঠেন তারা। দুপুরে খাওয়া শেষে বিকেলে সমুদ্রে গোসল করতে নামেন। এ সময় চট্টগ্রাম থেকে আসা পর্যটকদের আরেকটি দলও গোসল করতে নামে।
১১ দিন আগে

ভুক্তভোগী কামরুল হাসান মজনু বলেন, ‘প্রতিবেশী আল আমিন ও সাইফুল তার ঘরের পাশে বসে নেশা করছিলেন। গন্ধ পেয়ে তিনি তাদের বাধা দেন। পরে তারা দেশীয় অস্ত্র দা ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে তাকে মারার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ দেন। সেই কোপ হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে তার দুই হাত কেটে যায়।’
১১ দিন আগে

অভিযোগ অনুযায়ী, জেলা প্রশাসক সরকারদলীয় ব্যক্তিদের দেয়া তালিকা চূড়ান্ত করে কৃষি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে প্রার্থীদের সততা, দক্ষতা, পেশাদারিত্ব এবং কৃষির সাথে তাদের বাস্তব সম্পৃক্ততার পরিবর্তে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে দাবি করেন সংসদ সদস্যরা।
১১ দিন আগে

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে জামিনের ২৪ ঘণ্টার মধ্যে আবারো তলব করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজৌরি গার্ডেনে অবস্থিত ক্রাইম ব্রাঞ্চের অফিসে ডাকা হয়েছে তাদের।
১১ দিন আগে

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মিজানুর রহমান জানান, ভোরের দিকে একটি অটোরিকশায় মুরগি নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা শামীম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ দিন আগে

ট্রাম্পের দাবি, ‘এখনই ইরান যুদ্ধ শেষ করতে পারি’, তবে যুদ্ধের ফল যেন দীর্ঘদিন বজায় থাকে, তা নিশ্চিত করতে চান মার্কিন প্রেসিডেন্ট
১১ দিন আগে

দু’জনের মিলে মাসে ৪৬ হাজার টাকা আয় করেও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাস শেষে সঞ্চয় করার মতো কিছুই থাকে না। বাসাভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও খাবারের খরচ মেটানোর পর ছেলেদের পড়াশোনা এবং যাতায়াতের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে। বাজারে প্রায় সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলাতে আগের চেয়ে বেশি বেগ পেতে হচ্ছে।
১১ দিন আগে

‘শনিবারের মধ্যে বিষয়টির সুরাহা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যাবে।’
১২ দিন আগে

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি নারী নির্যাতন, জোর করে হিজাব খোলা, মরিচের স্প্রে ও মারধর
১২ দিন আগে


পাইবাস বলেন, ‘মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’
১২ দিন আগে

ইরানের সঙ্গে সমঝোতা চায় ওয়াশিংটন, ‘মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ সুখকর নয়’
১৩ দিন আগে

জাহাঙ্গীর হোসেন বলেন, ব্রিজের নিচে অবস্থানের কারণে লাশ উদ্ধারে কিছুটা সময় লেগেছে। এখন পর্যন্ত লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধারের পর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
১৩ দিন আগে

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।’
১৩ দিন আগে


