
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষা, অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর, বিবাহ-তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, বাবার স্থলে ছেলেকে নিয়োগসহ ৮ দফা দাবিতে ফেনীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচিতে সংগঠনের নেতা ও জেলার নিকাহ রেজিস্টারগণ অংশ নেন।
সমিতির জেলা সভাপতি সৈয়দ মোজাম্মেল হক বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও সাবেক আইনমন্ত্রী প্রয়াত মওদুদ আহমদ অধিক্ষেত্র সুরক্ষিত করে গিয়েছিলেন। বর্তমান সরকারের আইন মন্ত্রনালয়ে কিছু কুচক্রি মহল নিকাহ রেজিষ্ট্রারদের অধিকার খর্ব করার পাঁয়তারা করছে। এটি কোনোভাবে মেনে নেয়া হবে না।’
সিনিয়র সহ-সভাপতি কাজী শামছুদ্দীন আহমেদ বলেন, ‘আলেম-ওলামার অধিকার খর্ব করে কালো আইন করা হচ্ছে। মাদরাসা শিক্ষার পাশাপাশি সাধারন শিক্ষিতদের অন্তর্ভুক্ত করার আইন করা হচ্ছে। ধর্মীয় বিধিবিধান না বোঝার কারণে শরিয়ত লঙ্গন হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিভিন্ন ফি বাড়ানো হলেও রেজিস্ট্রেশন ফি বাড়ানো হয়নি। এ আইন অমানবিক।’
অবস্থান কর্মসূচিতে সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সহ-সভাপতি মু: রফিকুল আলম, উপদেষ্টা শিহাব উদ্দিন ও রবিউল হক পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম দফতর সম্পাদক নাছির উদ্দীন, অর্থ সম্পাদক তছলিম উদ্দিন প্রমুখ অংশ নেন।
সমিতির পক্ষ থেকে বলা হয়, সীমিত আয়ে জীবনযাপন এবং অফিসের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় বিধিমালা অনুযায়ী অবসরকালীন সময় পর্যন্ত নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র বহাল রাখার পাশাপাশি নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ ও তালাকের হলফনামা বন্ধ করাসহ ৮ দফা দাবি জানানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








