লোড হচ্ছে...
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান জানান, বিস্কুট ও কেক জাতীয় খাবারে ক্ষতিকর কাপড়ের রঙ ব্যবহার করায় মাহমুদা বেকারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ওজনে কম দেয়ায় আল আমিন বেকারিকে দুই হাজার ও পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৬ দিন আগে

‘টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের এই সফরের মধ্য দিয়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও সিলেট সিটি করপোরেশনের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। আগামী দিনের নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
৬ দিন আগে

তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী বলেন, ‘আমরা শুনেছি উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরের নির্বাচনী মতবিনিময় সভায় আওয়ামী লীগ ও দুষ্কৃতকারীরা উপস্থিত ছিল। বিষয়টি আমরা জেলা কমিটিকে অবহিত করব এবং সে অনুযায়ী তারা পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।’
৬ দিন আগে

ঢাকা বিরিয়ানি হাউজে গিয়ে দেখা যায়, সেখানে কাঁচা ও রান্না করা গোশত অত্যন্ত অস্বাস্থ্যকরভাবে খোলা ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া গ্রাহকদের কাছে পরিবেশনের জন্য বাসি খাবারও জমিয়ে রাখা হয়েছিল।
৭ দিন আগে

ইরানের প্রতিরক্ষা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ; আলোচনায় ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি, ফিলিস্তিন-লেবানন পরিস্থিতি ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রভাব
৭ দিন আগে

কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষের পাশাপাশি সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।
৭ দিন আগে

ফিনলে টি কোম্পানির প্রধান পরিচালন কর্মকর্তা তাহসিন আহমেদ চৌধুরী নয়া দিগন্তকে বলেন, এ বছর চা উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে বলে তার মনে হয় না। তবে ন্যূনতম নিলামমূল্য নির্ধারিত থাকায় চায়ের দাম বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা নেই বলেই মনে হয়।
৭ দিন আগে

পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ে ‘আমরা তোমাদের ভুলব না’ গল্পের অন্তর্ভুক্তি শিশুদের সামনে বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। গল্পটিতে বিভিন্ন প্রজন্মের শহীদদের পাশাপাশি স্থান পেয়েছে সাম্প্রতিক জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনাও। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
৭ দিন আগে

তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এবং রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি পাঠানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার স্বাক্ষরিত চিঠিতে অভিযুক্ত শিক্ষার্থীর মন্তব্যকে হিংসাত্মক ও আক্রমণাত্মক হিসেবে উল্লেখ করে এ চিঠি দেয়া হয়।
৭ দিন আগে

‘কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ নগরী গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’
৭ দিন আগে

এ বছর বৃষ্টিপাতও অনুকূলে ছিল। এই পরিস্থিতি অব্যাহত থাকলে বছর শেষে ১০৫ মিলিয়ন কেজি চা উৎপাদনের আশা করছি। এর আগের রেকর্ড ছিল ১০৩ মিলিয়ন কেজি।
৭ দিন আগে

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি হাতিয়া পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়নে একজন করে নতুন সার ডিলার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ দাউদের বাবা মো: আব্দুল বাতেনের মালিকানাধীন মেসার্স আইমান এন্টারপ্রাইজকে সার ডিলারশিপ দেয়ার সুপারিশ করা হয়।
৮ দিন আগে

‘মার্কেটটি নতুন করে নির্মাণ কিংবা আধুনিকায়ন করা যায় কি-না, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং সিটি করপোরেশনের নিজস্ব আয় বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।’
৮ দিন আগে

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম আগুন দেয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থলে রয়েছেন বলে জানান। একটি টিনের ঘরে আগুন দেয়া হয়েছিল। সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার সুযোগ নেই। ঘরটি পুড়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আরো একটি ঘরে আগুন দেয়ার খবর পেয়েছেন তিনি।
৮ দিন আগে

শনিবার (২৪ অক্টোবর) এসআরবি-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ অভিযুক্তকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
৮ দিন আগে

‘প্রার্থী নির্বাচনে সংগঠনের সিদ্ধান্ত মেনে চলতে হবে এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সাংগঠনিক ঐক্য বজায় রাখতে হবে। সংগঠনের দীর্ঘদিনের জনশক্তিকে অবহেলা করা যাবে না।’
৯ দিন আগে

বৃহস্পতিবার রাতে ওই গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে মামুনের বিয়ে হয়। আজ শুক্রবার বৌভাতের অনুষ্ঠানে ডেকোরেশনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে জ্ঞান হারান ফয়সাল।
৯ দিন আগে

‘সুন্দরবন রক্ষায় রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও আকরাম পয়েন্টে প্রস্তাবিত এলএনজি টার্মিনাল ও পাইপলাইন প্রকল্প বাতিল করা উচিত।’
৯ দিন আগে

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৮/এ রোডের এম ব্লকের ৩৯৬৮/৩৯৬৯ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১০ দিন আগে

ইমামদের নিয়ে সড়ক নিরাপত্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠন।
১০ দিন আগে


