
রাঙামাটির লংগদুতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লংগদু উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো: তোফাজ্জল হোসেন।
তোফাজ্জল বলেন, ‘৫ আগস্টের পর লংগদুতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
তিনি আরো বলেন, ‘এখন থেকে এ ধরনের কর্মকাণ্ডে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ নৈরাজ্য বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।’
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাশেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জানে আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: ফজল করিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








