
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গ্রেফতার আসামিদেরকে সিরাজগঞ্জ আমলি আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিরা হলো, শহরের হোসেনপুর মহল্লার মরহুম গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো: গোলাম নবী রিপন সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো: রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো: রবিউল ইসলামের ছেলে মো: আসিফ শেখ (২১), পৌরএলাকার আট নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো: আলামিনের ছেলে মো: হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মরহুম জামাত আলীর ছেলে মো: আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মরহুম আব্দুস সাত্তারের ছেলে মো: আবু হাসান (২০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার বিকেলে গ্রেফতার আসামিদেরকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








