লোড হচ্ছে...
ডিআইজি (ভারপ্রাপ্ত) মো: সাইফুদ্দিন শাহীন বলেন, ‘বর্তমান প্রজন্ম একইসাথে বাস্তব ও ডিজিটাল দুই জগতেই বসবাস করছে। প্রযুক্তির বিস্তার মানুষের জন্য নতুন সুযোগ তৈরি করলেও এর সাথে সৃষ্টি হয়েছে নতুন ধরনের ঝুঁকি ও অপরাধ। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর নিরাপদ ব্যবহার সম্পর্কেও সমানভাবে সচেতন হতে হবে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

সিসিক প্রশাসক বলেন, ‘সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে একটি শক্তিশালী ও প্রতিনিধিত্বশীল চেম্বারের প্রয়োজন রয়েছে।’
২২ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে ভূমি দখলদারদের থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের বিষয়েও আলোচনা হয়। স্বচ্ছতা আনয়নে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্য ভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানা যায়। এক্ষেত্রে অটোমেশন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে আলোচনা হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

‘কেন জানি মনে হচ্ছে, রেলওয়ে ভার্সেস স্টুডেন্ট— এমন একটা প্রতিপক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। এটা রাজশাহীবাসী তথা জনগণের জন্য দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো সময় কারো প্রতিপক্ষ হতে পারে না।’
২১ সেপ্টেম্বর, ২০২৬

গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
২১ সেপ্টেম্বর, ২০২৬

সোশ্যাল মিডিয়া বা টেক্সট মেসেজে হয়তো আমরা প্রচুর লিখছি। কিন্তু মুখের শব্দ কমে গেছে। টাইপ করা হাজারটা শব্দের মধ্যেও মানুষের মুখের সুর, ক্ষণিক হাসি, আর জীবন্ত উপস্থিতি থাকে না।
২১ সেপ্টেম্বর, ২০২৬

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। র্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিঅ্যান্ডবি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
২০ সেপ্টেম্বর, ২০২৬

২০১৮ সালে পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কাচা-পাকা স্থাপনা, বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদরাসা, ফসলী জমি ও গাছপালা, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নদীগর্ভে বিলীন হয়। এ কারণে ২০১৮ সাল থেকেই উপজেলার প্রায় তিন লাখ মানুষ নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়েছিল।
২০ সেপ্টেম্বর, ২০২৬

জিএমপির মিডিয়া সেলের ইন্সপেক্টর মোহাম্মদ শওকত কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর বিভিন্ন ধারায় মামলা রয়েছে। গ্রেফতার সবাইকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর গুলশানের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের নিয়ে গঠিত হয়েছে গুলশান সেন্ট্রাল শপ ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ফারুক হোসাইন ভূইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে মাসুদুল ইসলাম মাসুদকে।
২০ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে তৈরি পোশাকের বাইরে হালকা প্রকৌশল ও যন্ত্রপাতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময় নিয়ে আলোচনা হয়।
২০ সেপ্টেম্বর, ২০২৬

বক্তারা বলেন, শরিফ আল মোমিনের বিনয়, আন্তরিকতা, সামাজিক দায়বদ্ধতা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে সবার কাছে আপন করে তুলেছিল। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতেও তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তারা।
২০ সেপ্টেম্বর, ২০২৬

ভাণ্ডারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর চাপে পা ফেলারও জায়গা নেই। চিকিৎসক ও নার্স সঙ্কটে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা।
২০ সেপ্টেম্বর, ২০২৬

দুই নম্বর প্লাটফর্মের নির্জন এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্ম কেন্দ্রিক টহল আরো জোরদার করছি। পরবর্তী সময়ে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করছি।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

ঘটনাস্থল পরিদর্শন শেষে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী নিহত অপ্রতিমের বাসায় সমবেদনা জানাতে গেলে ভুক্তভোগীর মা অধ্যাপক ড. নাহিদা বেগম বলেন, ‘আমার একটি মাত্র ছেলে, তাকে কেন এভাবে হত্যা করা হলো?’
১৯ সেপ্টেম্বর, ২০২৬

বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদফতরকে নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে, সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

শনিবার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে জাপানের বন্দরনগরী নাগোয়ায় পর্দা উঠেছে ২০তম এশিয়ান গেমসের। জাপানের সম্রাট নারুহিতো গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অলিম্পিকের চেয়েও বেশিসংখ্যক অ্যাথলেটের অংশ নেয়া এই বহুমাত্রিক ক্রীড়া আসরটি শুরু হলো এ ঘোষণার মধ্য দিয়ে।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

মালদ্বীপে চলমান বৈদেশিক মুদ্রা সঙ্কটের প্রেক্ষাপটে সেখানে কর্মরত বাংলাদেশী প্রবাসীদের দেশে অর্থ প্রেরণ ব্যবস্থা আরো সহজ, নিরাপদ ও বৈধ করার লক্ষ্যে বাস্তবসম্মত সমাধানের পথ খুঁজছে বাংলাদেশ হাইকমিশন।
১৯ সেপ্টেম্বর, ২০২৬

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ঋণের সুদের হার বাড়িয়েছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়লেও নীতিনির্ধারকেরা তা মোকাবিলায় যথেষ্ট দ্রুত পদক্ষেপ নিচ্ছেন না—এমন উদ্বেগে থাকা ব্যবসায়ীদের জন্য ফেডের এই সিদ্ধান্ত কিছুটা স্বস্তি দিয়েছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

পানিতে ডুবে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে।
১৮ সেপ্টেম্বর, ২০২৬


