লোড হচ্ছে...
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ ১২ বছর পর বিজিএমইএর আয়োজনে বাটেক্সপো ফিরছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাটেক্সপো ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের জন্য এ আয়োজনকে তিনি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
১৮ সেপ্টেম্বর, ২০২৬

ছাত্র সমিতির নির্বাচনে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন এমন শিক্ষার্থীদেরও অংশগ্রহণের সুযোগ থাকা উচিত বলে তারা অবস্থান নিয়েছিলেন। তার অভিযোগ, এ অবস্থানের কারণে ছাত্রদলের কয়েকজন শিক্ষার্থী তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ঠাকুরগাও-১ আসনের উপনির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো: সানাউল্লাহ। এছাড়া...
১৭ সেপ্টেম্বর, ২০২৬

গত মঙ্গলবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে পর্যাপ্ত প্রমাণ রয়েছে। প্রমাণগুলো এতটাই শক্তিশালী যে বিশ্বের যেকোনো ট্রাইব্যুনালকে ‘যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে’ গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

এক সপ্তাহে তিন দফায় ৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদিত ২১৩টি পদের বিপরীতে পদ শূন্য রয়েছে ১০৮টি। এতে কাঙ্ক্ষিত সেবা পেতে রোগীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, কর্তৃপক্ষের সাথে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব নম্বর অন্তর্ভুক্ত করার বিধান করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করা হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট দীর্ঘদিন থেকেই। জনবল সঙ্কটের বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়োগ দিলেই এ সঙ্কট কেটে যাবে।
১৬ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সরকারের সাথে আলোচনা করে সেটি পরিবর্তন, পিছিয়ে দেয়া কিংবা এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

মন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বর্তমানে উড়োজাহাজ স্বল্পতা রয়েছে। যেকোনো ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখেই সম্পন্ন করা হবে। তবে জরুরি ভিত্তিতে বিমানের বহরে উড়োজাহাজ যুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে। হাই লেভেল নেগোশিয়েশন কমিটির সুপারিশের আলোকে সরকার উড়োজাহাজ ক্রয় করবে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬

লোহিত সাগরের উপকূলবর্তী এলাকায় হাউছিদের দ্রুত অগ্রগতির পর ইয়েমেনে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। হাউছিরা ওই এলাকায় দ্রুত তাদের নিয়ন্ত্রণ বিস্তৃত করছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব নৌপথও রয়েছে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট সাতটি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দনপত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেয়ার অনুরোধ জানান।
১৪ সেপ্টেম্বর, ২০২৬

নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে। প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
১৪ সেপ্টেম্বর, ২০২৬


