লোহাগড়ায় কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে
লোহাগড়ায় কৃষক দলের নবগঠিত কমিটির আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। নয়া দিগন্ত

নড়াইলের লোহাগড়ায় উপজেলা কৃষক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

র‍্যালিটি উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিঅ্যান্ডবি চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক মেজবাহ উদ্দিন পারভেজের সমাবেশে সভাপতিত্বে ও সদস্য সচিব মো: মাহাবুববুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আহাদুজ্জামান বাটু, বিএনপি নেতা আবু হায়াত সাবু, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রকিবুল ইসলাম রাব্বি, যুগ্ম আহ্বায়ক মো: মফিজুর রহমান কাকা মিয়া, সদস্য মাকসুদুর রহমান, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. তাইবুল ইসলামসহ প্রমুখ। 

বক্তারা বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে লোহাগড়া উপজেলা কৃষক দল কৃষকের অধিকার আদায় ও সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এ সময় উপজেলা ও পৌর কৃষক দল, বিএনপিসহ বিভিন্ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।