
রাজধানীর গুলশানের ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিকদের নিয়ে গঠিত হয়েছে গুলশান সেন্ট্রাল শপ ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ফারুক হোসাইন ভূইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে মাসুদুল ইসলাম মাসুদকে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসাদুর রহমান মিঠু, মো: আব্দুর রশিদ, সামসুল হক, সহ-সাধারণ সম্পাদক কাজি আন নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মো: মামুন চৌধুরী, প্রচার প্রকাশনা সম্পাদক আবুল হোসেন লিটন, দফতর সম্পাদক সহিদুর রহমান, সদস্য মো: মুরাদ হোসেন, মোফাজ্জল হোসেন উজ্জল, আল আমিন হক রাসেল।
উপদেষ্টা হিসেবে রয়েছেন মো: ফ ম আলাউদ্দিন মাহমুদ, মো: পলাশ, মো: শাহাদাত হোসেন, মো: মজিবুর রহমান এবং মো: এনামুল হক মঞ্জু।







