লোড হচ্ছে...
খুলনা শিপইয়ার্ড প্রদত্ত তথ্য অনুযায়ী, প্রতিটি এলসিটিতে ৩৫০ জন সেনা, ছয়টি ট্যাংক, ১২টি সাঁজোয়া যান (এপিসি) অথবা ১৮টি সামরিক যানবাহন করা সম্ভব হবে। সেনা ও নৌ-বাহিনীর সমন্বিত উভচর অভিযান পরিচালনা, বিশেষ বাহিনী পরিবহন এবং উপকূলীয় ও দ্বীপাঞ্চলে ভারী সামরিক সরঞ্জাম স্থানান্তরে জাহাজগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
১২ দিন আগে

এলডিসি উত্তরণের পর মেধাস্বত্বের সুরক্ষা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আন্তর্জাতিক নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ হলে বিদেশী কোম্পানি বাংলাদেশের ওষুধ শিল্পে বিনিয়োগে এগিয়েও আসতে পারে। বাড়তে পারে যৌথ উদ্যোগে ওষুধ উৎপাদন; প্রযুক্তি হস্তান্তর ও গবেষণাগার স্থাপন হতে পারে বাংলাদেশে যদি আগ্রহী উদ্যোক্তা থাকে। এতে করে উন্নত উৎপাদন প্রযুক্তি ও মাননিয়ন্ত্রণ ব্যবস্থা চালু থাকা প্রয়োজন। আন্তর্জাতিক বাজারে যৌথভাবে ওষুধ বাজারজাত করাও সম্ভব হবে। তবে এটাও ঠিক বিদেশী বিনিয়োগ বাড়বে, এমন নিশ্চয়তা এখনি দেয়া সম্ভব নয়। এটা নির্ভর করবে বৈশি^ক অর্থনৈতিক অবস্থার ওপর। যেমন- বর্তমানে চলমান মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হচ্ছে না, এটা বিশ^ অর্থনীতিকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। এর ওপরই নির্ভর করবে বিদেশী বিনিয়োগ।
১২ দিন আগে

শুধু টাকার অঙ্কে নয়, শেয়ার ও স্টকের লেনদেনের পরিমাণেও বড় পরিবর্তন। গত প্রায় ৯ মাসে শেয়ার ও স্টক লেনদেন কমেছে ২৯ কোটি ২৬ লাখ ৪৩ হাজার ৪৩১টি। লেনদেনের ইউনিট বা পরিমাণ কমার অর্থ বাজারে কেনাবেচার গতিতে পরিবর্তন এসেছে।
১২ দিন আগে

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৮/এ রোডের এম ব্লকের ৩৯৬৮/৩৯৬৯ নম্বর প্লটের একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
১৩ দিন আগে

এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজারসুবিধা হারানোর কারণে বাংলাদেশের বার্ষিক রফতানি আয় প্রায় ৬৩৮ কোটি মার্কিন ডলার বা ২৬ দশমিক ৬ শতাংশ পর্যন্ত কমতে পারে। এ আশঙ্কা বাস্তবায়িত হলে দেশের রফতানিনির্ভর শিল্প, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ওপর বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
১৩ দিন আগে

এল নিনোর প্রভাবে সৃষ্ট দাবানলে পেরুতে জুন থেকে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের বেশিভাগই কৃষক। দাবানল নেভানোর চেষ্টা করতে গিয়ে তারা আহত হন। পরে তাদের মৃত্যু হয়।
১৪ দিন আগে

সফরসূচি অনুযায়ী, দুপুরে মধ্যাহ্নবিরতির পর ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেয়ার কথা রয়েছে তার। দিনের কর্মসূচিতে রয়েছে মোংলা বন্দরের জেটি পরিদর্শন। বিকেল ৩টায় জেটি পরিদর্শনের পর সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
১৪ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সকালে হেলিকপ্টারে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পর নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তার। সেখান থেকে নৌ-পথে মোংলার নৌ-ঘাঁটিতে যাবেন তিনি। পরে সভায় অংশ নেয়া, মোংলা বন্দরের জেটি ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কর্মসূচি রয়েছে।
১৪ দিন আগে

লাইপজিগের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে এল ক্লাসিকোর আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে বিয়াল মাদ্রিদ।
১৪ দিন আগে

বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাড়তি সময়কে প্রস্তুতির কাজে লাগাতে কর্মপরিকল্পনা তৈরি করেছে সরকার। উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্যও রয়েছে।
১৭ দিন আগে

মার্কিন ‘বোমার জননী’ বনাম ইরানের ‘ক্ষেপণাস্ত্রের জনক’ : যুদ্ধ কি ঘনিয়ে এলো? তেলের দাম ১১০ ডলার ছাড়িয়েছে, বাড়ছে সামরিক তৎপরতা। ইরানের হুঁশিয়ারি, হামলা হলে জবাব দেবে তেহরান
১৮ দিন আগে

কোস্টগার্ডের মহাপরিচালক বলেন, ‘বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজার আয়োজন যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সেজন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’
২০ দিন আগে

আজ বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো: রেজাউল হকের চেম্বার আদালতের দেয়া আদেশের ফলে এই উন্নয়ন কাজ পরিচালনার আইনি বাধা দূর হয়েছে।
২১ দিন আগে

জ্বালানিমন্ত্রী বলেন, ‘জ্বালানি খাত বর্তমানে বিশ্বব্যাপী বড় ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম স্থিতিশীল নয়। এ পরিস্থিতিতে দেশের বাজারে এলপিজির সরবরাহ ও মূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকার সংশ্লিষ্টদের সাথে আলোচনা করছে।’
২২ দিন আগে

প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিশ্বের ২৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে দেশের গবেষক ও প্র্যাকটিশনাররা বৈশ্বিক বৈজ্ঞানিক ধারায় নিজেদের অবস্থান আরো শক্তিশালী করছেন।
২২ দিন আগে

গত বছরের ঘূর্ণিঝড় দিতওয়াহর কারণে প্রায় ৬৫০ জনের মৃত্যু এবং কয়েক শ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বিভিন্ন সম্পদের মূল্য কমেছে এবং ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ঝুঁকি বেড়েছে। ২০২২ সালে সার্বভৌম ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার সঙ্কট কাটিয়ে ওঠার সময়েই দেশটি এসব চ্যালেঞ্জের মুখে পড়েছে।
২২ দিন আগে

সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার ধরনে পরিবর্তন আনে এল নিনো। চলতি বছরের এই প্রাকৃতিক আবহাওয়াচক্র বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় কিভাবে প্রভাব ফেলছে, তার চিত্র তুলে ধরা হলো।
২২ দিন আগে

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জাপান বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশের উন্নয়নে জাপানের ক্রমবর্ধমান সহযোগিতার জন্য তিনি জাইকাকে ধন্যবাদ জানান। একইসাথে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করতে নতুন প্রকল্প গ্রহণ এবং সহযোগিতা সম্প্রসারণের আহবান জানান।’
২৩ দিন আগে

উভয়পক্ষ রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা করে এবং একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে টেকসই আন্তর্জাতিক সম্পৃক্ততার গুরুত্বের ওপর জোর দেয়।
২৩ দিন আগে

ব্রিফিংয়ে উপদেষ্টা সরকারের খাদ্য, রেলপথ, বাণিজ্য, জ্বালানি, বিদ্যুৎ, ক্রীড়া ও পরিবেশসহ বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও অগ্রগতির চিত্র তুলে ধরেন।
২৩ দিন আগে


