সিরাজগঞ্জে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সিরাজগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান চালায়। নয়া দিগন্ত

সিরাজগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার ভাসানী রোড ও রহমতগঞ্জ এলাকায় এলপি গ্যাসের খুচরা বিক্রি পর্যায়ে দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ। 

অভিযানে, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রুমী এন্টারপ্রাইজের মালিক মো: রমজান আলী খানকে ২৫ হাজার টাকা এবং বাড়ির সদাইয়ের মালিক মোছা: বিলকিস আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া কয়েকটি বাজারে এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।