ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল ফ্রি এক্সপ্রেসওয়ে, ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, এক্সপ্রেসওয়ে টোল, সাধারণ ছুটি, তফসিলি ব্যাংক বন্ধ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ (শনিবার) ছয় ঘণ্টার জন্য টোল ছাড়াই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন যানবাহন চালকেরা।

Advertisement

শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ সুবিধা কার্যকর থাকবে। এর আগে, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে নির্ধারিত ছয় ঘণ্টা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব ধরনের যানবাহন টোল ফ্রি সুবিধা পাবে। এদিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।

Advertisement

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা এ ছুটির আওতায় থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকও আজ বন্ধ থাকবে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে আজ সারাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাস ও মিশনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত সরকারি নির্দেশিকায় ৭ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে এখন থেকে প্রতি বছর নিয়ম মেনে ৭ নভেম্বর জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে।