
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়ার পর এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের সাথে যুক্ত হলেন আমিনুল ইসলাম বুলবুল। দলটির হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক এই অধিনায়ক।
আরো পড়ুন: ২৩ বছর পর সাফ জয়ের স্বপ্ন দেখছেন হামজা
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলের নিয়োগের বিষয়টি জানিয়েছে লাহোর কালান্দার্স। দলটির ক্রিকেটারদের উন্নয়ন, কোচিং কার্যক্রম পরিচালনা এবং তরুণ প্রতিভা তুলে আনার কাজে দিকনির্দেশনা দেবেন তিনি। ক্রিকেটের উন্নয়নে দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই বুলবুলকে এই দায়িত্ব দিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটি।
বিসিবির দায়িত্ব নেয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন বিভাগে কাজ করেছেন বুলবুল। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আইসিসির এশিয়া অঞ্চলের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সময়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ক্রিকেট উন্নয়ন কর্মকর্তার দায়িত্বও সামলেছেন।
আরো পড়ুন: ৩৪ বছর পর টেস্টে পাকিস্তানের তিন তরুণের বিরল কীর্তি
খেলোয়াড়ি জীবনেও বাংলাদেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ নাম বুলবুল। ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন তিনি। দেশের ক্রিকেটের সেই ঐতিহাসিক অর্জনের পর প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজেও যুক্ত ছিলেন সাবেক এই অধিনায়ক। এবার তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় পিএসএলের দল লাহোর কালান্দার্স।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








