দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, বাংলাদেশ ব্যাংক, প্রিমিয়ার ব্যাংকের পরিচালক নিয়োগ, স্বতন্ত্র পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, মোহাম্মদ মোশারফ হোসেন, মাসুদুর রহমান শাহ, ব্যাংকের পরিচালনা পর্ষদ
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি। সংগৃহীত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Advertisement

মঙ্গলবার (৩ নভেম্বর) কাজী শৈবাল সিদ্দিকী পরিচালক (বিআরপিডি-২) (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সর্ব বিগ্রেডিয়ার জেনারেল মো: জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব:), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো: মাসুদুর রহমান শাহকে আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

মোহাম্মদ মোশারফ হোসেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিধায় আপনাদের ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের পূর্বে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ এর ২৩(১)(ক) ধারার বিধান পরিপালনার্থে উক্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তার পদত্যাগ নিশ্চিতকরণপূর্বক এ বিভাগকে অবহিত করার জন্য আপনাদেরকে নির্দেশনা প্রদান করা হলো বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।