লোড হচ্ছে...
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।
১০ দিন আগে

লিটনের ভাষায়, ‘সেটা না হলে আমাদের জন্য কাজটা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে যতটা সম্ভব খেলাটা লম্বা করতে হবে, দ্রুত রান দিয়ে ফেলা যাবে না। আমাদের মূল লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখা এবং রান দেয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে বোলিং করা।’
১০ দিন আগে

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দফতরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
১০ দিন আগে

হাসনাত প্রশ্ন করেন, ‘মাঝারি পরিসরের একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালককে কোন যোগ্যতার ভিত্তিতে জনতা ব্যাংকের মতো বড় ও সমস্যাজর্জরিত প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগের যোগ্যতা কী এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করার প্রতিশ্রুতি কবে বাস্তবায়ন করা হবে?
১০ দিন আগে

তারা ট্রেনের ইঞ্জিনের কেবিনের গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে চালক নজরুল ইসলাম ও সহকারী চালক কবির হোসেনকে মারধর ও কুপিয়ে জখম করে। পরে তাদের কাছে থাকা দুইটি মোবাইল ফোন, ১০ হাজার টাকা ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
১০ দিন আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
১০ দিন আগে

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল পরিমাণ চাল হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। চালগুলো জব্দ করা হয়েছে এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সোহেলকে বাদী হয়ে নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।
১০ দিন আগে

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নগরভবনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ আলী অপিকে আটক করা হয়েছে। তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১০ দিন আগে

আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ থাকায় ইরানের পারমাণবিক স্থাপনা ও উচ্চমাত্রিক ইউরেনিয়াম মজুতের প্রকৃত অবস্থা অজানা রয়ে গেছে। ফলে দেশটি বোমা তৈরির কাছাকাছি পৌঁছেছে কি না, তা নিয়ে তীব্র আন্তর্জাতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১০ দিন আগে

ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের অগ্রগতিতে জোট বাহিনী পিছু হটার পর, সৌদি বাদশাহ সালমান লোহিত সাগর উপকূলীয় অভিযান ব্যর্থতার দায়ে জোট কমান্ডারের দায়িত্ব থেকে লেফটেন্যান্ট জেনারেল ফাহাদকে সরিয়ে নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন।
১০ দিন আগে

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
১০ দিন আগে

সিলেট নগরীর কিনব্রিজের মুখ সংলগ্ন সারদা স্মৃতি হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকের প্রস্তুতি চলছিল—এমন অভিযোগে একটি কক্ষে তালা ঝুলিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) নেতাকর্মীরা। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন ছবি ও প্রতিকৃতির ফ্রেমও সরিয়ে ফেলা হয়।
১১ দিন আগে

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। ভাইস চ্যান্সেলর অবরুদ্ধ থাকায় রাতে জরুরি সিন্ডিকেট সভায় আগামী তিন দিন বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১১ দিন আগে

জলবায়ু পরিবর্তনের প্রভাব নিরূপণে বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে একটি সমীক্ষা পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে দেশের কোন কোন এলাকা জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হবে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল, বদ্বীপ এলাকা ও ঝুঁকিপূর্ণ জনপদে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দ্রুত সহায়তা পান।
১১ দিন আগে

আইডিইবি জয়পুরহাট জেলা নির্বাহী কমিটির সভাপতি প্রকৌশলী মো: মেহেদী খান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
১১ দিন আগে

মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পালিয়ে যাওয়ার যাওয়ার সময় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
১১ দিন আগে

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ পুনর্বহাল কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উপাচার্যসহ কর্মকর্তারা অবরুদ্ধ। ক্যাম্পাসে লকডাউন ও উত্তেজনার মাঝে অচলাবস্থা নিরসনে সোমবার রাতে উপাচার্যের কার্যালয়ে জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়েছে।
১১ দিন আগে

‘অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, ২০২৬’ (বিনিয়োগ আইন, ২০২৬)-এর আওতায় চলতি অর্থবছরে (২০২৬-২৭ অর্থবছর) ঋণ পরিশোধের (আসল ও সুদসহ) জন্য আট লাখ আট হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
১১ দিন আগে

ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখার অভিযোগে সিরাজগঞ্জের কাজীপুরে জামাল উদ্দিন নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সাথে, রায়ে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
১১ দিন আগে

আজ (সোমবার) সন্ধ্যার পর কেসিসির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
১১ দিন আগে


