খুলনায় এসআরবির অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৬ এ অস্ত্র উদ্ধারের তথ্য জানায়। নয়া দিগন্ত

খুলনায় এসআরবির অভিযানে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে। অভিযানের খবর পেয়ে, তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজান (২৬) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসী পালিয়ে যায়।  

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এসআরবি-৬ এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া এলাকায় মরহুম নওয়াব আলী সিকদারের বাড়ির পুরোনো রান্নাঘর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম টুটপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানির একটি দল। এ সময় ওই বাড়ির পুরোনো রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের পাশে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেটি থেকে ধারণা করা হচ্ছে, অস্ত্র ও মোবাইল ফোনটি খুলনার তালিকাভুক্ত সন্ত্রাসী শহিদুল ইসলাম সিজানের। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়।

এ ঘটনায় পলাতক সিজানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার করা আলামত খুলনা সদর থানায় হস্তান্তর করা হবে।