লোড হচ্ছে...
ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনার পর অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ।
২ অক্টোবর, ২০২৬

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
২ অক্টোবর, ২০২৬

সময় নষ্ট করলে ৫ রান জরিমানাসহ বেশ কয়েকটি নতুন নিয়ম এনেছে আইসিসি।
২ অক্টোবর, ২০২৬

মামলার বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন,মামলার অভিযোগের বিষয়ে সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্যসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে তদন্ত করা হবে।
২ অক্টোবর, ২০২৬

ইতিহাসবিদ ইবনে আবি জারের দেয়া তথ্যমতে, ফাতিমা আল-ফিহরি ছিলেন আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশের উত্তরসূরি। তার পূর্বপুরুষরা পেশায় বণিক ছিলেন। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন শহরে তাদের যাতায়াত ছিল।
২ অক্টোবর, ২০২৬

ইঁদুরের আক্রমণে আমন ধানের ফলন কম হওয়ার আশঙ্কায় কৃষকরা। তাদের অভিযোগ, এ বিপর্যয়ে কৃষি অফিস থেকে তারা কোনো পরামর্শ পাচ্ছেন না।
২ অক্টোবর, ২০২৬

পাঁচ ঘণ্টার এ অভিযানে ৯৯ জনকে আটক করা হয়েছে। আটক সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে রয়েছে।
২ অক্টোবর, ২০২৬

এসআরবি-১৩ রংপুর সদর দফতরের বিপ্লব কুমার গোস্বামী জানান, অভিযানের সময় দুই নারীর হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা নিজ হেফাজতে রাখার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরে তাদের গঙ্গাছড়া থানায় হস্তান্তর করা হয়।
২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর ডারবানে দক্ষিণ আফ্রিকা এবং ২৩ অক্টোবর সেঞ্চুরিয়নে কোয়ালিফায়ার বি’র বিপক্ষে খেলবে বাংলাদেশ।
২ অক্টোবর, ২০২৬

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: শাহাবুদ্দিন আহমেদ জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে নিয়ে যান।
২ অক্টোবর, ২০২৬

শুক্রবার শিক্ষার্থীদের সংগঠন, অভিভাবক সংগঠন, শিক্ষা খাতের প্রতিনিধিত্বকারী ট্রেড ইউনিয়ন এবং জাতীয় উচ্চমাধ্যমিক শিক্ষার্থী পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন জেফ্রে।
২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় একটি বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলায় ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ ঘটনার নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। তবে হাউছিরা এ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
২ অক্টোবর, ২০২৬

ইয়েমেনের রাজধানী সানা এবং সাদাহ, তাইজ ও আমরান প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১ অক্টোবর) ইয়েমেনের হাউছি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে।
২ অক্টোবর, ২০২৬

তেজগাঁও বিভাগের কমিশনার মো: ইবনে মিজান জানান, বাংলামোটর এলাকায় সোহান নামে ওই ব্যক্তিকে আঘাত করে মাথায় রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে তাদের চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।
২ অক্টোবর, ২০২৬

পুলিশ জানায়, পিকআপভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার গাড়ি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় তার মৃত্যু হয়।
২ অক্টোবর, ২০২৬

দূতাবাস প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। এর ফলে কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ বি-তে। এই গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। গ্রুপের ষষ্ঠ দলটি আসবে বাছাইপর্ব থেকে। অন্যদিকে গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও সহস্বাগতিক জিম্বাবুয়ে। এই গ্রুপেও বাছাইপর্ব থেকে একটি দল যোগ দেবে।
১ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার শরীরের প্রায় ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন ছিল। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের পাঁচজনকে জাতীয় বার্নে আনা হয়।
১ অক্টোবর, ২০২৬

এনবিআর জানিয়েছে, বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে সংশ্লিষ্ট করদাতাদের কোনো বিলম্ব জরিমানা দিতে হবে না।
১ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি থেকে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে প্রায় সাড়ে ৪০০ পরিবার। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদের উদ্যোগ নেয়ায় চরম বিপাকে পড়েছেন এসব পরিবারের সদস্যরা। এরই মধ্যে লিজ নেয়া জমিতে খুঁটি স্থাপন করেছেন ইজারাদার।
১ অক্টোবর, ২০২৬


