
চাঁদপুরের মতলব ব্রিজে পিকআপভ্যান ও অবৈধ ছয় চাকার গাড়ির সংঘর্ষে অহিদুল ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।
পুলিশ জানায়, পিকআপভ্যানটি মতলব দক্ষিণের দিকে যাওয়ার সময় ব্রিজে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ছয় চাকার গাড়ি পিকআপভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপের চালকের পাশে বসা অহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় তার মৃত্যু হয়।
পুলিশ আরো জানায়, দুর্ঘটনার পর ছয় চাকার গাড়িটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
_GDN_970x90px_English.gif&w=2048&q=75)








