২০২৭ ওয়ানডে বিশ্বকাপ
বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) কেপটাউনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ১৪ দলের বিশ্বকাপ সূচি। 

Advertisement

এবারের বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গ্রুপের ষষ্ঠ দল হবে কোয়ালিফায়ার বি।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ড, ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা, ১৯ অক্টোবর ডারবানে দক্ষিণ আফ্রিকা এবং ২৩ অক্টোবর সেঞ্চুরিয়নে কোয়ালিফায়ার বি’র বিপক্ষে খেলবে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। র‍্যাঙ্কিংয়ের মাধ্যমে আরো আটটি দল সরাসরি মূল পর্বে উঠেছে। বাকি চারটি জায়গা নির্ধারিত হবে বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে।

বাছাইপর্বের শীর্ষ দল সরাসরি মূল গ্রুপ পর্বে জায়গা পাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া তিন দল খেলবে সুপার সিরিজে। ২, ৪ ও ৬ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে হবে এই তিন দলের লিগ পর্ব। সেখান থেকে শীর্ষ দলটিও পাবে গ্রুপ পর্বে খেলার সুযোগ।

গ্রুপ পর্বের ম্যাচ শুরু হবে ৭ অক্টোবর ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে। দুই গ্রুপে ছয়টি করে দল খেলবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিন দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে বেশি পয়েন্ট পাওয়া দল উঠবে সুপার সেভেনে।

সুপার সেভেনে সাত দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ১৭ নভেম্বর কেপটাউনে ও ১৮ নভেম্বর সেঞ্চুরিয়নে হবে দুটি সেমিফাইনাল। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের পূর্ণ সূচি

৭ অক্টোবর
ভারত–অস্ট্রেলিয়া, কেপটাউন

৮ অক্টোবর
পাকিস্তান–আফগানিস্তান, সেঞ্চুরিয়ন
ইংল্যান্ড–বাংলাদেশ, উইন্ডহুক

৯ অক্টোবর
জিম্বাবুয়ে–কোয়ালিফায়ার এ, বুলাওয়ে
দক্ষিণ আফ্রিকা–নিউজিল্যান্ড, কেপটাউন

১০ অক্টোবর
ভারত–পাকিস্তান, জোহানেসবার্গ
শ্রীলঙ্কা–কোয়ালিফায়ার বি, উইন্ডহুক

১১ অক্টোবর
জিম্বাবুয়ে–আফগানিস্তান, বুলাওয়ে

১২ অক্টোবর
অস্ট্রেলিয়া–কোয়ালিফায়ার এ, পার্ল
নিউজিল্যান্ড–বাংলাদেশ, কুগোম্পো সিটি

১৩ অক্টোবর
ইংল্যান্ড–শ্রীলঙ্কা, উইন্ডহুক
দক্ষিণ আফ্রিকা–কোয়ালিফায়ার বি, পার্ল

১৪ অক্টোবর
ভারত–আফগানিস্তান, সেঞ্চুরিয়ন

১৫ অক্টোবর
পাকিস্তান–কোয়ালিফায়ার এ, ব্লুমফন্টেইন
জিম্বাবুয়ে–অস্ট্রেলিয়া, হারারে

১৬ অক্টোবর
শ্রীলঙ্কা–বাংলাদেশ, ডারবান
দক্ষিণ আফ্রিকা–ইংল্যান্ড, গকেবেরা

১৭ অক্টোবর
ভারত–কোয়ালিফায়ার এ, ব্লুমফন্টেইন
নিউজিল্যান্ড–কোয়ালিফায়ার বি, হারারে

১৮ অক্টোবর
অস্ট্রেলিয়া–আফগানিস্তান, কুগোম্পো সিটি

১৯ অক্টোবর
জিম্বাবুয়ে–পাকিস্তান, হারারে
দক্ষিণ আফ্রিকা–বাংলাদেশ, ডারবান

২০ অক্টোবর
নিউজিল্যান্ড–শ্রীলঙ্কা, জোহানেসবার্গ
ইংল্যান্ড–কোয়ালিফায়ার বি, হারারে

২১ অক্টোবর
আফগানিস্তান–কোয়ালিফায়ার এ, কুগোম্পো সিটি

২২ অক্টোবর
অস্ট্রেলিয়া–পাকিস্তান, পার্ল
দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা, জোহানেসবার্গ

২৩ অক্টোবর
ইংল্যান্ড–নিউজিল্যান্ড, গকেবেরা
বাংলাদেশ–কোয়ালিফায়ার বি, সেঞ্চুরিয়ন

২৪ অক্টোবর
জিম্বাবুয়ে–ভারত, ভিক্টোরিয়া ফলস।