ফেরদৌস আহমেদ সাইমন, আটক, যুবদল, ফাঁকা গুলি, মোটরসাইকেলে আগুন
বাংলামোটরে বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল সাইমনের মোটরসাইকেল। সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগে যুবদলের বহিষ্কৃত সাবেক আহ্বায়ক ফেরদৌস আহমেদ সাইমন, তার ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার দিবাগত রাতে তেজগাঁও বিভাগের কমিশনার মো: ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলামোটর এলাকায় সোহান নামে ওই ব্যক্তিকে আঘাত করে মাথায় রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমন ও তার ভাইসহ চারজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স নিয়ে তাদের চারজনকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। সোহানের মাথায় অস্ত্র দিয়ে আঘাত ও গুলি ছোড়ার অভিযোগ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সাইমনকে থানায় রাখা হয়েছে। তার ফ্ল্যাটে তল্লাশি চালিয়েও কোনো অস্ত্র পাওয়া যায়নি।

এদিকে, সাইমনের সাথে কথা কাটাকাটির জেরে সোহানকে অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ করা হয়। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সাইমনের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে আহত সোহানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার মাথায় কয়েকটি সেলাই দেয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাইমনকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার কারণ ও অস্ত্র ব্যবহারের অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যাবে।