লোড হচ্ছে...
জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় বাংলাদেশের। সংবাদ সম্মেলনে টাইগারদের সান্ত্বনা দিলেন আফগানিস্তানের কোচ।
২৫ দিন আগে

শেষ চারটি উইকেটই নেন রশিদ। ৮.২ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তিনি। দুটি করে নেন আজমতউল্লাহ ওমরজাই ও ইয়ামিন আজমদজাই। একটি করে নেন বিলাল সামি ও মোহাম্মদ নবী।
২৫ দিন আগে

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩৮ রান।
২৫ দিন আগে

ফাইনালে ওঠার এই লড়াইয়ে বাংলাদেশ তিনটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে। দলে ঢুকেছেন পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ ও আলিস আল ইসলাম। ফলে আগের ম্যাচের দল থেকে রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান একাদশ থেকে বাদ পড়েছেন।
২৫ দিন আগে

ম্যাচটি বাংলাদেশের জন্য কার্যত বাঁচা-মরার লড়াই। জিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে ৯৯ রানে হারের পর পয়েন্ট শূন্য বাংলাদেশ এখন টেবিলের তলানিতে। অন্যদিকে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের সাথে মাঠে নামছে আফগানিস্তান।
২৬ দিন আগে

পাইবাস বলেন, ‘মিরপুরে তারা পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। প্রথম ম্যাচে হারটা তারা একদমই ভালোভাবে নেবে না। ফলে আমাদের বিপক্ষে শক্ত প্রতিরোধ গড়তে চাইবে।’
২৬ দিন আগে

জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। নেট রান রেটে বড় ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশের কাছে হারলেও ফাইনালে ওঠার সুযোগ থাকবে তাদের।
২৬ দিন আগে

রান তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। ৪৩ রানেই হারায় চার উইকেট। সেখান থেকে সিকান্দার রাজা ও রায়ান বার্লের ৬৪ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়ে। কিন্তু ৩১ রান করা বার্লকে এলবিডব্লিউ করে জুটি ভাঙেন রাশিদ।
২৭ দিন আগে

বাংলাদেশের সামনে আগামীকালকের ম্যাচটি স্রেফ বাঁচা-মরার লড়াই নয়, জয়ের সাথে হিসাব মেলানোর লড়াইও। আফগানিস্তানকে হারাতে পারলেই তিন দলের পয়েন্ট সমান হবে। এরপর ফাইনালের দ্বিতীয় দল নির্ধারণ করবে নেট রানরেট।
২৭ দিন আগে

সোমবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন তাদের ব্যাটাররা।
২৮ দিন আগে

প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ। ফাইনালের ভাগ্য আর পুরোপুরি নিজেদের হাতে নেই লিটন দাসের দলের।
২৯ দিন আগে

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে আত্মবিশ্বাসের সাথে ব্যাটিং করেন জারিফ। তার ব্যাটিংয়েই পরবর্তী সময়ে বড় সংগ্রহ গড়ার ভিত্তি পায় দল।
২৯ দিন আগে

দুই দলের স্কোয়াডে অভিজ্ঞতা ও তারুণ্যের ভালো সমন্বয় আছে, ব্যাটিং-বোলিং দুই বিভাগেই তারা শক্তিশালী- তাই সিরিজে কঠিন প্রতিদ্বন্দ্বিতারই প্রত্যাশা আফগান অধিনায়কের।
১৭ অক্টোবর, ২০২৬

আবুধাবিতে ফের ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। আর এই সিরিজ দিয়েই শুরু হচ্ছে লিটন দাসের ওয়ানডে অধিনায়কত্ব অধ্যায়।
১৭ অক্টোবর, ২০২৬

আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী হামলা বন্ধে যাচাইযোগ্য ব্যবস্থা চায় ইসলামাবাদ
১৭ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশে ছিলেন না জাজাই। দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন তিনি। মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে জাজাইকে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন অনফিল্ড আম্পায়াররা। কিন্তু আম্পায়ারদের নির্দেশ অমান্য করেন তিনি।
১৫ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ১৪২ ওভার ব্যাট করেছে আফগানিস্তান। পঞ্চম দিনেই খেলেছে ৯২ ওভার। ধীরে ধীরে সময় যত গড়িয়েছে, ততই বাংলাদেশের জয় কঠিন হয়ে উঠেছে। বারবার চেষ্টা চালিয়েও ভাঙন ধরানো যায়নি আফগানিস্তানের প্রতিরোধে।
১৪ অক্টোবর, ২০২৬

শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক। তবে আমার মনে হয়, আফগানিস্তান দারুণ ক্রিকেট খেলেছে। আমরা সারাদিন কয়েকটি সুযোগ তৈরি করতে পেরেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলোকে উইকেটে পরিণত করতে পারিনি।’
১৪ অক্টোবর, ২০২৬

৪৭৮ রানের বিপরীতে জয়ের জন্য শেষ দিনে আফগানিস্তানের প্রয়োজন ছিল ৩৪৭ রানের অসম্ভব এক রান পাহাড়। অন্যদিকে বাংলাদেশের সমীকরণটা ছিল অপেক্ষাকৃত সহজ, ৭ উইকেট তুলে নিলেই নিশ্চিত হতো জয়।
১৩ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের প্রথম ইনিংসের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানে অলআউট হয়েছিল আফগানরা। এরপর দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতে স্বাগতিকদের সামনে জয়ের জন্য প্রয়োজন হয় ৪৭৯ রান।
১৩ অক্টোবর, ২০২৬


