
বারবার পেছানোর পর অবশেষে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। পাঁচ ফ্র্যাঞ্চাইজির অংশগ্রহণে আগামী ৩ নভেম্বর বসছে ড্রাফটের আসর।
এর আগে আজ রোববার প্লাটিনাম ও ডায়মন্ড ক্যাটাগরির বিদেশী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। দুই ক্যাটাগরি মিলিয়ে জায়গা পেয়েছেন বাংলাদেশের ১০ ক্রিকেটার।
প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের পাঁচ ক্রিকেটার—তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। তাদের সাথে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভ্যান ডাসেন, রভম্যান পাওয়েল, মঈন আলী, অ্যালেক্স হেলস, জেসন রয়ের মতো তারকারা।
ডায়মন্ড ক্যাটাগরিতেও আছেন বাংলাদেশের পাঁচজন; সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। তাদের সাথে আছেন ডেভিড মালান, সিকান্দার রাজা, রাইলি রুশো, জেইডেন সিলস, রিস টপলি, ব্রেন্ডন কিং ও এভিন লুইসের মতো ক্রিকেটাররা।
ড্রাফটের আগেই চূড়ান্ত হয়েছে এপিএলের পাঁচ ফ্র্যাঞ্চাইজি। এক্সেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া অংশ নেবে এবারের আসরে।
পাঁচ দলের নেতৃত্বে দেখা যাবে রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহকে। আর পাঁচ দলের প্রধান কোচের দায়িত্বও চূড়ান্ত হয়েছে।
মিকি আর্থার, রবি বোপারা, শেন ম্যাকডরমট, টবি রেডফোর্ড ও আজহার মাহমুদ থাকছেন কোচের দায়িত্বে। আর দলগুলোর অ্যাম্বাসেডর হিসেবে থাকবেন তিলকারত্নে দিলশান, ইরফান পাঠান, মার্ক বাউচার, নিখিল চোপড়া ও ওয়াকার ইউনূস।
আগামী ২৭ ডিসেম্বর শুরু হওয়ার কথা এবারের এপিএল। তার আগে ৩ নভেম্বরের ড্রাফটেই ঠিক হবে বাংলাদেশের ১০ ক্রিকেটারসহ তালিকায় থাকা বিদেশী তারকাদের ঠিকানা।
প্লাটিনাম ক্যাটাগরি: ওয়ানিন্দু হাসারাঙ্গা, রেজা হেনড্রিকস, রাসি ভ্যান ডার ডাসেন, রোমারিও শেফার্ড, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, চারিথ আসালাঙ্কা, মাহিশ থিকশানা, জনসন চার্লস, ম্যাথু ব্রিটজকে, ডোয়াইন প্রিটোরিয়াস, মঈন আলী, জেসন রয়, অ্যালেক্স হেলস, জেমস ভিন্স।
ডায়মন্ড ক্যাটাগরি: লিয়াম ডওসন, কলিন মুনরো, দুশমন্থ চামিরা, ডেভিড মালান, কাসুন রাজিথা, মার্ক অ্যাডায়ার, সাকিব আল হাসান, টম কোহলার ক্যাডমোর, ব্রেন্ডন কিং, এভিন লুইস, জেইডেন সিলস, ফ্যাবিয়েন অ্যালেন, কার্টিস ক্যাম্ফার, রিস টপলি, তাওহীদ হৃদয়, ব্রেন্ডন ম্যাকমালেন, শেলডন কটরেল, নাহিদ রানা, লরি ইভান্স, সিকান্দার রাজা, তাবরাইজ শামসি, শরিফুল ইসলাম, কামিন্দু মেন্ডিস, জো ক্লার্ক, গ্রায়েম ক্রেমার, পল স্টার্লিং, লিটন দাস, ব্লেসিং মুজারাবানি, রাইলি রুশো, ওয়াকার সালামখিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








