
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে শুরুতেই বাংলাদেশের ব্যাটিং ধসে পড়েছে। মাত্র ২৮ রান তুলতেই প্রথম ৪টি উইকেট হারিয়েছে টাইগাররা।
বুধবার সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নামে তাওহীদ হৃদয়ের দল। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন সাইফ হাসান ও তানজিদ তামিম। সাইফ এখনো টিকে থাকলেও তামিমসহ চার সতীর্থকে হারিয়েছেন তিনি।
প্রথমেেই রাহমানুল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ (১)। এরপর একে একে তার পথ অনুসরণ করেন সৌম্য সরকার (০), নাজমুল হোসেন শান্ত (১৫) ও তাওহীদ হৃদয় (০)।
এখন ক্রিজে আছেন সাইফ হাসান (১১) ও পারভেজ ইমন (০)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৩৮ রান।
আফগানিস্তানের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন ওমরজাই ও ইয়ামিন।
আজ বাংলাদেশ যদি ৪১ রানে আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে ফাইনালের টিকিট পাবে। এমন পরিস্থিতিতে শুরুতেই ব্যাটিং ধস ফাইনালের স্বপ্ন ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








